Russia-Ukraine War: চরম প্রত্যাঘাত, রাশিয়ার মেজর জেনারেলের মাথা গুড়িয়ে দিল ইউক্রেনের স্নাইপার!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টানা ৮ দিন ধরে যুদ্ধ চলছে রাশিয়া বনাম ইউক্রেনের। যদিও রাশিয়া এই যুদ্ধের নাম দিয়েছে সামরিক অভিযান। তবে তা যে সামরিক অভিযানের মধ্যে সীমাবদ্ধ নেই তা ভালই বোঝা গেছে যুদ্ধের প্রথম দিন। রাশিয়া প্রথম দিন থেকেই ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য কর বোমা বর্ষন করেছে, ব্যবহার করা হয়েছে ক্ষেপনাস্ত্র। কিন্তু স্বল্প শক্তি নিয়েও ব্যাপক প্রতিরোধ গড়েছে ইউক্রেন। আর আজ চরম প্রত্যাঘাত হানল তারা। রাশিয়ার মেজর জেনারেলের মাথা গুড়িয়ে দিল ইউক্রেনের স্নাইপার!

আরও পড়ুনঃ ইউক্রেনের থেকে অনেক বেশি ক্ষতি রাশিয়ার, পিছু হটতে চাইছেন পুতিন!!

এদিন সকাল থেকেই ইউক্রেনের রাজধানী কিভের দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। ক্রমাগত বিমান হামলার পাশাপাশি চলছে পদাতিক সেনার আক্রমণ, ট্যাঙ্ক থেকে গোলা বর্ষন। ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে কৃষ্ণ সাগরে দাঁড়িয়ে থাকা সারি সারি রণতরী থেকে। দেশের প্রচুর ক্ষতি হলেও মাথা ঝোঁকায়নি ইউক্রেন, যোগ্য জবাব দিয়ে চলেছে ইউক্রেন সেনা। ইউক্রেনের পাশাপশি রাশিয়ারও বিপুল ক্ষতি হয়ে চলেছে প্রতি মুহুর্তে।

চরম প্রত্যাঘাত, রাশিয়ার মেজর জেনারেলের মাথা গুড়িয়ে দিল ইউক্রেনের স্নাইপার!

qq

এরমধ্যেই প্রকাশ্যে এল রাশিয়ার এক মেজর জেনারেলের মৃত্যুর খবর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রাশিয়ার মেজর জেনারেলের মৃত্যু হয়েছে ইউক্রেন সেনার স্নাইপার রাইফেলের গুলিতে। মেজর জেনারেল আন্ড্রু সুকোভাস্কি (Andrey Sukhovetsky) রাশিয়ার ৪১ নং ব্যাটেলিয়ানের ডেপুটি কমান্ডার ছিলেন। যদিও তাঁর মৃত্যুর খবর এখন পর্যন্ত সরকারি ভাবে প্রকাশ করেনি রাশিয়া।

চরম প্রত্যাঘাত, রাশিয়ার মেজর জেনারেলের মাথা গুড়িয়ে দিল ইউক্রেনের স্নাইপার!
চরম প্রত্যাঘাত, রাশিয়ার মেজর জেনারেলের মাথা গুড়িয়ে দিল ইউক্রেনের স্নাইপার!

এদিকে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিশ্বজুড়ে কোণঠাসা রাশিয়া। ফিফা অনলাইন ও ফিফা মোবাইল থেকেও থেকেও এবার নির্বাসিত করা হল রাশিয়াকে। নেটফ্লিক্সের তরফেও রাশিয়ায় সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। রাশিয়া ও বেলারুশে তাদের সমস্ত প্রকল্প বন্ধ করার নির্দেশ দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর