Mikhail Gorbachev: প্রয়াত হলেন শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রয়াত হলেন শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মঙ্গলবার মস্কোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ গর্বাচেভের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ তাঁর মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব বলেছেন, গর্বাচেভ ‘ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছেন’। জানা গেছে,মস্কোর সমাধিক্ষেত্রে নিজের স্ত্রীর পাশেই সমাহিত করা হবে তাঁকে৷

আরও পড়ুন: ডবল ইঞ্জিন রাজ্যেই নারীদের উপর বেশি অত্যাচার! শীর্ষে যোগীর রাজ্য

১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট পদে ছিলেন গর্বাচেভ৷ দীর্ঘ কয়েক দশক ধরে চলা ঠান্ডা যুদ্ধের অবসানের কৃতিত্ব দেওয়া হয় অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন প্রধান গর্বাচেভকেই৷ ১৯৮৪ সালে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন তিনি। তাঁর শাসনকালেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের সম্পর্কের উন্নতি হয়েছিল।

প্রয়াত হলেন শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর

সোভিয়েত ইউনিয়নের অজস্র নাগরিকের কাছে তিনিই ছিলেন স্বাধীনতা এনে দেওয়ার নায়ক। একই জীবনে নায়ক, খলনায়ক, দুই হিসেবেই পরিচিতি পেয়েছেন এই নেতা। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের সঙ্গে ঐতিহাসিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি সই করে আমেরিকা- সোভিয়েত সম্পর্কে উন্নতিতে অবদানের জন্য ১৯৯০ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন গর্বাচেভ৷

প্রয়াত হলেন শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর

image

সোভিয়েত পতনের পরই গর্বাচেভকে ছাপিয়ে উঠে আসেন বরিস ইয়েলতসিন৷ তিনি সোভিয়েত পরবর্তী রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন৷ তখন থেকেই নিজেকে মূলস্রোতের রাজনীতি থেকে সরিয়ে নিয়েছিলেন গর্বাচেভ৷ শিক্ষা এবং সমাজসেবা মূলক কাজেই মনোনিবেশ করেন তিনি৷ ১৯৯৬ সালে রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নেমেছিলেন গর্বাচেভ৷ কিন্তু মাত্র ০.৫ শতাংশ ভোট পান প্রাক্তন সোভিয়েত প্রেসিডেন্ট৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন