নজরবন্দি ব্যুরোঃ ফের সময়সীমা পরিবর্তন করা হল মেট্রো রেলের, পুজো হপিং নেই। কিন্তু প্যান্ডাল হপিং তো রয়েছে। তবে করোনা পরিস্থিতিতে ভিড় হওয়ার চাপ অবশ্য কম। সেই কারণেই পুজোর চারদিনের মেট্রো পরিষেবার সময়সীমা পরিবর্তন করল কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হয়েছে, ২৩ অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে নবমী পর্যন্ত পরিষেবা শুরু হবে সকাল ১০ টায়। দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায়। দশমীতে প্রথম মেট্রো চলবে সকাল ১০. ১০-এ।
আরও পড়ুনঃ সঙ্কট মুক্ত নন সৌমিত্র! আন্তর্জাতিক ডাক্তারদের পরামর্শ নেওয়া হচ্ছে।


জানা গিয়েছে, এই কদিন ২০ মিনিট অন্তর চলবে মেট্রো। মোট চলানো হবে ৬৮টি মেট্রো। তবে পরিষেবা পেতে মাস্ক ব্যবহার আবশ্যক করেছে কর্তৃপক্ষ। পাতালে প্রবেশের ক্ষেত্রে মেনে চলতে হবে মেট্রো কর্তৃপক্ষের একাধিক নিয়ম। এর আগেই পুজোর ভিড় সামাল দিতে আগেই ৫ দিন মেট্রোর সময়সূচিতে বদল করা হয়েছিল। জানানো হয়েছিল ষষ্ঠীতে সকাল ৮টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত মেট্রো চালানো হবে।
সপ্তমী থেকে নবমী দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত আট মিনিট অন্তর এবং দশমীতে সকাল ১০.১০ থেকে রাত ৯.৩০টা পর্যন্ত মেট্রো চালানোর কথা ছিল। অর্থাৎ পুজোর ক’দিন মেট্রোর সময়সীমা বাড়ানো হত। কিন্তু করোনার কারণে হাই কোর্টের তরফে পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। হাই কোর্টের তরফে জানানো হয়, ১৫ থেকে ২৫ জন পুজো উদ্যোক্তাই শুধু মণ্ডপে প্রবেশ করতে পারবেন। সমস্ত পুজো মণ্ডপের বাইরে থাকবে ‘নো এন্ট্রি’ বোর্ড ।
ফের সময়সীমা পরিবর্তন করা হল মেট্রো রেলের, সমস্ত পুজো মণ্ডপ কনটেনমেন্ট জোন। ছোট মণ্ডপের ক্ষেত্রে ৫ মিটার। বড় মণ্ডপের ক্ষেত্রে ১০ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। ক্লাবগুলির তরফ থেকেও বাড়াতে হবে সচেতনতা। আদালতের রায়েই পরই অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত বদলের চিন্তাভাবনা শুরু করে কর্তৃপক্ষ। অবশেষে ফের পালটানো হল সময়সূচি।









