সঙ্কট মুক্ত নন সৌমিত্র! আন্তর্জাতিক ডাক্তারদের পরামর্শ নেওয়া হচ্ছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সঙ্কট মুক্ত নন সৌমিত্র! তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও, সঙ্কট এখনও কাটেনি। চলতি সপ্তাহের শুরুতে সৌমিত্রের শারীরিক অবস্থার উন্নতি হয়। কিন্তু আবার নতুন করে পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে। মাঝেমধ্যে শরীরে অক্সিজেনের তারতম্য ঘটছে। ওঠানামা করছে রক্তচাপ।

আরও পড়ুনঃ হৃদরোগে আক্রান্ত বিশ্বকাপজয়ী কপিল দেব, ভর্তি হাসপাতালে।

সমস্যা বাড়িয়েছে মস্তিষ্কে সংক্রমণ অভিঘাত (কোভিড এনসেফ্যালোপ্যাথি) এবং স্নায়বিক অবস্থা। তবে চিকিৎসকদের আশা, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। স্নায়বিক চিকিৎসায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হচ্ছে বলে বেলভিউ হাসপাতাল সূত্রে খবর।

সৌমিত্রর অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক ভাবে কাজ করছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কিছুটা কমে গিয়েছিল। রক্তচাপ এবং অক্সিজেনজনিত সমস্যা ধরা পড়ে। তবে দ্রুত তা নিয়ন্ত্রণে চলে আসে। সৌমিত্রর স্নায়ুজনিত সমস্যা চিকিৎসকরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন।

সঙ্কট মুক্ত নন সৌমিত্র! সাহায্য নেওয়া হচ্ছে আন্তর্জাতিক স্নায়ুরোগ বিশেষজ্ঞদের। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি। তবে এখন করোনা-মুক্ত সৌমিত্র । বয়স হয়েছে ৮৫ বছর। রয়েছে কো-মর্বিডিটি। বয়স এবং কো-মর্বিডিটির বিষয় দু’টি চিকিৎসার ক্ষেত্রে মাঝেমধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে। করোনা আক্রান্ত হওয়ার পর প্রায় দু’সপ্তাহ ধরে তিনি ভর্তি বেলভিউ হাসপাতালে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত