আজ নামছে আর্জেন্টিনা, মেসির সামনে একাধিক রেকর্ডের সুযোগ #World Cup Qatar 2022

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রথম ম্যাচের অঘটনের বোঝা গ্রুপের শেষ ম্যাচেও বয়ে বেড়াতে হচ্ছে আর্জেন্টিনাকে। যা পরিস্থিতি তাতে শেষ ম্যাচে জিততে না পারলে নকআউট পর্বে যাওয়ার রাস্তা খুব কঠিন হয়ে যাবে মেসিদের জন্য। আজকের ম্যাচের উপর মেসিদের নকআউট ভাগ্যও নির্ভর করছে।

আরও পড়ুনঃ আজ নামছে পোল্য়ান্ড-আর্জেন্টিনা, নকআউটে পৌঁছতে কোন অঙ্ক মেসিদের সামনে?

আজ নামছে আর্জেন্টিনা, মেসির সামনে একাধিক রেকর্ডের সুযোগ

গ্রুপ সি-তে চার পয়েন্ট নিয়ে পোল্যান্ড এখন শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট তিন। পরিস্কার অঙ্ক বলছে, শেষ ম্যচে পোলিশদের হারালেই নক-আউটে উঠবেন মেসিরা। আর যদি না হয় তবে মানতে হবে অনেক অঙ্ক।

আজ নামছে আর্জেন্টিনা, মেসির সামনে একাধিক রেকর্ডের সুযোগ
আজ নামছে আর্জেন্টিনা, মেসির সামনে একাধিক রেকর্ডের সুযোগ

তবে আর্জেন্টিনার জয় বা হার যায় হোক মেসির জন্য রয়েছে কিছু রেকর্ড করার সুযোগ। আর সে গুলি হল পোল্যান্ডের বিরুদ্ধে পেশাদার ফুটবলজীবনের ৯৯৯তম ম্যাচ খেলতে নামবেন মেসি।

35

পাশাপাশি বিশ্বকাপে ২২তম ম্যাচ খেলতে নামবেন তিনি। টপকে যাবেন দিয়েগো মারাদোনাকে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির হবে তাঁর।

আজ নামছে আর্জেন্টিনা, মেসির সামনে একাধিক রেকর্ডের সুযোগ

যদি গোল করেন, তা হলেও মেসি টপকাবেন মারাদোনাকে। বিশ্বকাপে ৯টি গোল হবে তাঁর। সামনে থাকবেন শুধু গ্যাব্রিয়েল বাতিস্তুতা ১০।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন