আজ নামছে পোল্য়ান্ড-আর্জেন্টিনা, নকআউটে পৌঁছতে কোন অঙ্ক মেসিদের সামনে? #FIFA World Cup 2022

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঠিক যেন চার বছর আগের রাশিয়া। এবারও কাতারে মাঠে ও মাঠের বাইরে কঠিন পার্টিগণিতের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। বুধবার তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। এই গ্রুপে চার পয়েন্ট নিয়ে তারাই এখন শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট তিন। পরিস্কার অঙ্ক বলছে, শেষ ম্যচে পোলিশদের হারালেই নক-আউটে উঠবেন মেসিরা।

আরও পড়ুনঃ গোড়ালির চোট সারার মুখে এবার জ্বরে আক্রান্ত নেইমার

কারণ, তিন পয়েন্ট নিয়ে মেসিদের উপর নিঃশ্বাস ফেলছে সৌদি আরব। তাদের শেষ ম্য়াচ মেক্সিকোর বিরুদ্ধে। কিন্তু খাদের কিনারা থেকে প্রত্য়াবর্তন করা লিওনেল মেসির আর্জেন্টিনা কি এত সহজেই হাল ছেড়ে দেবে! গ্রুপ সি তে রয়েছে আর্জেন্টিনা, পোল্যান্ড, সৌদি আরব, মেক্সিকো। কোনও দলেরই নকআউট নিশ্চিত নয়। তেমনই কোনও দলের সুযোগও শেষ হয়ে যায়নি। আজ মুখোমুখি হবে পোল্যান্ড ও আর্জেন্টিনা। 

 আজ নামছে পোল্য়ান্ড-আর্জেন্টিনা, নকআউটে পৌঁছতে কোন অঙ্ক মেসিদের সামনে?

একই সময়ে নামছে সৌদি আরব-মেক্সিকো। শেষ দুটি ম্যাচের ফলের উপরই নির্ভর করবে, এই গ্রুপ থেকে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে কাদের। বিশ্বকাপে আজকের ম্যাচে মেসিদের প্রতিপক্ষ পোল্যান্ড প্রথম ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে ড্র করেছিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে হারায় পোল্যান্ড। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে পোল্য়ান্ড। সৌদি আরব ও আর্জেন্টিনা একটি করে জয়, দু-দলেরই পয়েন্ট তিন।

 আজ নামছে পোল্য়ান্ড-আর্জেন্টিনা, নকআউটে পৌঁছতে কোন অঙ্ক মেসিদের সামনে?
আজ নামছে পোল্য়ান্ড-আর্জেন্টিনা, নকআউটে পৌঁছতে কোন অঙ্ক মেসিদের সামনে?

যদিও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তাই মেসিদের কাছে সহজ হিসেব ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করা। কিন্তু যদি ড্র হয় তাহলে? সেক্ষেত্রে পোল্যান্ড ৫ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করবে। আর্জেন্টিনার ভাগ্য নির্ধারণ করবে সৌদি আরব বনাম মেক্সিকো ম্যাচের ফল।

 আজ নামছে পোল্য়ান্ড-আর্জেন্টিনা, নকআউটে পৌঁছতে কোন অঙ্ক মেসিদের সামনে?

যদি সেই ম্যাচে সৌদি জিতে যায় তাহলে তারা নকআউটে পৌঁছে যাবে আর মেসিরা গ্রুপ পর্বেই ছিটকে যাবে। আর মেক্সিকো জিতলে তাদের হবে ৪ পয়েন্ট। সেক্ষেত্রে গোল পার্থক্যে বিচার হবে। কিন্তু মেসিদের টপকে গোল পার্থক্যের বিচারে নকআউটে যেতে হলে মেক্সিকো কম করে ৪ গোল করতে হবে।

আজ নামছে পোল্য়ান্ড-আর্জেন্টিনা, নকআউটে পৌঁছতে কোন অঙ্ক মেসিদের সামনে?

আর দুটি ম্যাচই ড্র হলে পোল্যান্ড, আর্জেন্টিনা শেষ ষোলোয় জায়গা করে নেবে। এক কথায় এই সব অঙ্কের মধ্যে না গিয়ে আজকের ম্যাচ জিতে নকআউটে পৌঁছতে চাইবে মেসিরা। আর সেটাই হবে সব থেকে ভাল ব্যাপার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত