নজরবন্দি ব্যুরোঃ টানা ফিজিও দিয়ে গোড়ালির চোটের ফোলা কমাতে পারলেও জ্বরে পড়ে কাবু নেইমার। যে কারণে দলের সঙ্গে মাঠেও যেতে পারেননি তিনি। হোটেল রুমেই দিন কাটাতে হয়েছে তাকে।গ্রুপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোড়ালিতে চোট পাওয়ায় সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি নেইমারের।
আরও পড়ুনঃ পার্থ ও অর্পিতাকে পিএমএলএ আদালতে পেশ, জামিন মিলবে, নাকি হেফাজত?


২ ডিসেম্বর রাতে ক্যামেরুনের বিপক্ষেও নেই। নাসার প্রযুক্তিসম্পন্ন জুতো ব্যবহার করে নেইমারের চোট এখন অনেকটাই ভালর দিকে। তবুও নকআউটের আগে তাঁকে খেলানোর ব্যাপারে কোনওরকম ভাবনাচিন্তা করতেই রাজি নন তিতে। বরং তাঁর ভাবনায় রয়েছে, গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চের ফুটলারদের একবার দেখে নেওয়া।

তাতে নকআউটে চূড়ান্ত একাদশ গড়তে সুবিধে হবে। কিন্তু এই ভাবনাতে কিছুটা বাধা দিয়েছেন নেইমারের জ্বর। আর তানিয়ে চিন্তায় ব্রাজিল সমর্থকরা। কিন্তু তাদের চিন্তা দূর করতে ভিনিসিয়ুস জানান, নেইমারকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।



গোড়ালির চোট সারার মুখে এবার জ্বরে আক্রান্ত নেইমার
জ্বরের কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ডাগআউটে থাকতে পারেননি নেইমার। মাঠে না এলেও হোটেলে টিভিতে সুইজারল্যান্ডের বিপক্ষে দলের জয় উপভোগ করেছেন নেইমার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



