নজরবন্দি ব্যুরোঃ দুবছর আগে, ২০২১ সালে তিক্ত অভিজ্ঞতা নিয়ে কাতালান ক্লাব ছাড়েন মেসি, পাড়ি দেন ফরাসি জায়ান্ট পিএসজিতে। এখন ফ্রান্সেই স্থায়ী এই ফুটবল জাদুকর। সেই মেসির সঙ্গে সম্পর্ক মজবুত করতে এবার খুবই উদগ্রীব বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা।
আরও পড়ুনঃ আইপিএলে কটা ম্যাচ খেলতে পারবেন রোহিত কোহেলিরা? নির্দেশ পাঠাল বোর্ড


বার্সেলোনায় থাকাবস্থায় অবসর নেবেন- এমন কথা মেসি অনেক উপলক্ষে জানিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্ক ‘চরমে’ পৌঁছালে বাধ্য হয়ে নতুন ঠিকানা খুঁজে নিতে হয় তাঁকে। সেই মেসিকে এখন পেতে অস্থির হয়ে উঠেছে বার্সেলোনা। এ সম্পর্কে ‘দ্য বিজনেস এন্ড মানি বিহাইন্ড স্পোর্টস’ এর ইউটিউব চ্যানেলে লাপোর্তা বলেছেন, ‘মেসি নিজেও জানে তাঁর জন্য আমাদের দরজা সব সময় খোলা।

বার্সেলোনায় থাকাবস্থায় অবসর নেবেন- এমন কথা মেসি অনেক উপলক্ষে জানিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্ক ‘চরমে’ পৌঁছালে বাধ্য হয়ে নতুন ঠিকানা খুঁজে নিতে হয় তাঁকে। সেই মেসিকে এখন পেতে চায় বার্সেলোনা।’



মেসি যখন বার্সেলোনা ছাড়েন, তখন তাঁর চোখে ছিল অশ্রু। হয়তো শৈশবের ক্লাব ছাড়তে গিয়ে হৃদয় ভেঙে খানখান হয়ে গেছিল তাঁর। বলা যায় দুই পক্ষের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে তখন থেকেই। এবার বার্সা চায় মেসির সঙ্গে সম্পর্ক বাড়াতে। লাপোর্তা বলেন, ‘মেসি সর্বকালের সেরা ফুটবলার। তাঁর সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত করতে চাই।’
মেসির সঙ্গে সম্পর্ক মজবুত করতে উদগ্রীব হয়ে উঠেছেন বার্সা সভাপতি, তবে কী মেসি ফের বার্সাতে?

সম্পর্ক যেহেতু মজবুত করতেই চাইছেন, তবে লাপোর্তা কেন মেসিকে ছেড়ে দিয়েছিলেন? ক্লাব সভাপতি বলেন, ‘আমি যখন ক্ষমতায় এসেছিলাম, তখন ক্লাবের পরিবেশ ভালো ছিল না। এ কারণে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল।’







