হস্টেলের ঘর থেকে উদ্ধার ডাক্তারি ছাত্রীর দেহ, মৃত্যুর ঘটনায় ঘনাচ্ছে রহস্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হস্টেলের ঘর থেকে উদ্ধার হল ডাক্তারি ছাত্রীর মৃতদেহ। আর এই মৃত্যুর ঘটনায় রীতিমত শোরগোল ছড়িয়েছে গোটা মেডিক্যাল কলেজ চত্বরে। ঘটনাটি ঘটেছে ভুবেনশ্বরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজে। কিন্তু খুন নাকি আত্মহত্যা? ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে।

আরও পড়ুন:Sikkim Flash Flood: পাহাড়ের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা, আজই মুখ্যমন্ত্রীর নির্দেশে কালিম্পঙে যাচ্ছেন অরূপ

পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম ২৩ বছর বয়সি মৌবানি দাস। ওই ছাত্রী হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত মোহনবাটি গ্রামের বাসিন্দা ছিলেন। ভুবেনশ্বরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ডেন্টাল সার্জারির দ্বিতীয় বিভাগের ছাত্রী ছিলেন মৌবানি। জানা যাচ্ছে, কলেজের নবাগতদের জন্য একটি অনুষ্ঠানের কিছুক্ষণ আগেই হস্টেলের ঘর থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

হস্টেলের ঘর থেকে উদ্ধার ডাক্তারি ছাত্রীর দেহ, খুন নাকি আত্মহত্যা, ঘনাচ্ছে রহস্য

এই ঘটনায় পুলিশ জানিয়েছে, ওই ছাত্রী অর্থাৎ মৌবানি আরও দুই রুমমেটের সঙ্গে ঘরে থাকতেন। ছাত্রীর রুমমেটরা জানান যে, ঘটনার দিন কলেজে নবাগতদের জন্য অনুষ্ঠান পরিচালনা করা এবং স্বাগত জানানোর দায়িত্ব ছিল মৌবানির। তাঁরা অনুষ্ঠানের জন্য চলে গেলে সে ঘরে একাই ছিলেন। মৌবানি তাঁর রুমমেটদের বলেছিলেন যে তিনি কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানে পৌঁছে যাবেন। কিন্তু, তিনি অনুষ্ঠানে পৌঁছননি। এরপরেই অনুষ্ঠানে না পৌঁছনোয় মৌবানিকে খুঁজতে এসে তাঁরা দেখেন যে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ।

হস্টেলের ঘর থেকে উদ্ধার ডাক্তারি ছাত্রীর দেহ, খুন নাকি আত্মহত্যা, ঘনাচ্ছে রহস্য

এরপর বার বার ডাকলেও ঘরের ভেতর থেকে ওই ছাত্রীর সাড়া না পাওয়াতে পুরো ঘটনাটি ওই দুই রুমমেট হস্টেল কর্তৃপক্ষকে জানায়। এরপরে রাতেই হস্টেলে পৌঁছে পুলিশ ঘরের দরজা ভেঙে ঢুকলে ওই ছাত্রীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ছাত্রী আত্মঘাতী হয়েছিলেন। যদিওবা কী কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন সেই বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

হস্টেলের ঘর থেকে উদ্ধার ডাক্তারি ছাত্রীর দেহ, খুন নাকি আত্মহত্যা, ঘনাচ্ছে রহস্য

হস্টেলের ঘর থেকে উদ্ধার ডাক্তারি ছাত্রীর দেহ, খুন নাকি আত্মহত্যা, ঘনাচ্ছে রহস্য

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত