বুধবার হাওড়া জেলায় বিভিন্ন দফতরের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপুর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে জেনারেল কাস্টরাও পাবে যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা। মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের অনেক পড়ুয়া IAS,IPS,ডাক্তার,ইঞ্জিনিয়ার,শিক্ষক, WBCS, WBPS হতে চান।

আরও পড়ুন : সামনেই রাজ্য বাজেট, জেনে নিন কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম
তাদের নিজেদের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে যাতে কোনভাবেই আর্থিক প্রবন্ধকতা বাঁধা না হয়ে দাঁড়ায় সেই জন্য বিনামুল্যে ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফে।’ ইতিমধ্যেই রাজ্যে ৫১ টি এই ধরনের সেন্টার রয়েছে। জেনারেলদের জন্য আরও ৫০ টি সেন্টার খোলা হচ্ছে জেলায় জেলায়। মুখ্যসচিবকে এই বিষয়ে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)।

সর্বভারতীয় স্তরের পরীক্ষাগুলিতে যাতে পড়ুয়ারা বসতে পারেন সেই প্রস্তুতির জন্য একাধিক কোচিং সেন্টার রয়েছে। তবে সেগুলির ফি অনেকটাই বেশী। আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা সেখানে সুযোগ পান না। তাই মূলতঃ sc-st দের সুবিধার কথা ভেবে এই প্রকল্প আনা হয়েছিল। তবে বর্তমানে জেনারেলদের কথাও এই প্রকল্পের জন্য ভাবা হচ্ছে।

লোকসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক, জেনারেলদের জন্যও ‘যোগ্যশ্রী’
লোকসভা নির্বাচনের মুখে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপুর্ণ। সরকারী এই ট্রেনিং সেন্টারগুলিতে প্রশিক্ষণের জন্য আগে প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। সেই প্রবেশিকা পরীক্ষার পর যোগ্য পড়ুয়াদের মিলবে এডমিশন। এছাড়াও আর আগে রাজ্যের পড়ুয়াদের জন্য সবুজসাথী,কন্যাশ্রী ইত্যাদি প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে।









