কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ২৫ জন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের কয়লা খনি। বিস্ফোরণের ঘটনায় মৃত অন্তত ২৫ জন। এদিকে, বিস্ফোরণের জেরে জমি ধসে বেরনোর পথ বন্ধ হয়ে যাওয়ায় মাটির গভীরে এখনও আটকে রয়েছেন অন্তত ১২ জন।

আরও পড়ুনঃ রাজ্যে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু, আবেদন করা যাবে ৩ নভেম্বর পর্যন্ত

বিবিসি সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিট নাগাদ তুরস্কের উত্তরে বার্তিন প্রদেশের একটি খনিতে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় ওই খনিতে প্রায় ১১০ জন শ্রমিক কাজ করছিলেন। অর্ধেকই খনিটির প্রায় ৩০০ মিটার গভীরে কর্মরত ছিলেন।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা জানিয়েছেন দ্রুত উদ্ধার কাজ চলছে। এপর্যন্ত ১১ জন শ্রমিককে ওই খনি থেকে বের করে আনা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। কী কারণে এই বিস্ফোরণ তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খনিগর্ভে জমে থাকা মিথেন গ্যাসের ভাণ্ডারের জন্যই এই বিস্ফোরণ ঘটেছে। শনিবার ঘটনাস্থল পরিদর্শনে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান।

কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ২৫ জন

উদ্ধারকর্মীরা রাত থেকেই আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছেন। কৃষ্ণসাগরের উপকূলে আমাসরা এলাকায় অবস্থিত ওই খনি থেকে যাঁদের উদ্ধার করা হচ্ছে তাদের অবস্থা খুবই শোচনীয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর