অবশেষে সস্ত্রীক আত্মসমর্পণ মাওবাদী দীনেশ মোডিয়ামের, মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা

ছত্তীসগঢ়ে আত্মসমর্পণ করলেন মাওবাদী কমান্ডার দীনেশ মোডিয়াম, ৮ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল তার মাথায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ছত্তীসগঢ়ের বিজাপুরে সস্ত্রীক আত্মসমর্পণ করলেন ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী কমান্ডার দীনেশ মোডিয়াম। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার তিনি আত্মসমর্পণ করেছেন। দীনেশ মোডিয়ামের মাথার দিম ছিল ৮ লক্ষ টাকা। গঙ্গালুর এরিয়া কমিটির সচিব ছিলেন তিনি।

মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে সফলতা

সূত্র অনুযায়ী, গত কয়েক মাস ধরে মাওবাদীদের বিরুদ্ধে শক্তিশালী অভিযান চালিয়ে আসছে নিরাপত্তাবাহিনী। গত দু’মাসে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে প্রায় ৮০ জন মাওবাদী নিহত হয়েছে। এ পরিস্থিতিতে দীনেশ মোডিয়ামের আত্মসমর্পণ মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে জানিয়েছেন যে, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করার লক্ষ্য রাখা হয়েছে। আর এক বছর বাকি থাকতেই মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের গতি আরও ত্বরান্বিত করা হয়েছে।

সাম্প্রতিক আত্মসমর্পণ এবং গ্রেফতার

এদিকে, গত শুক্রবার সাত জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন, এবং তাঁদের মাথার মিলিত পুরস্কার ছিল ৩২ লক্ষ টাকা। এই আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে টেকলগুড়ুমে হামলার অন্যতম চক্রী মাওবাদী দম্পতিও রয়েছেন। ২০২১ সালে টেকলগুড়ুমে মাওবাদী হামলায় ২২ জওয়ান নিহত হয়েছিলেন।

এছাড়াও, পুলিশ সূত্রে জানা গেছে যে, শুক্রবার বিজাপুরের বিভিন্ন এলাকা থেকে ১৮ জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে।

দীনেশ মোডিয়ামের আত্মসমর্পণ: গুরত্বপূর্ণ মুহূর্ত

দীনেশ মোডিয়ামের আত্মসমর্পণ মাওবাদীদের বিরুদ্ধে চলমান অভিযানের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। নিরাপত্তাবাহিনী এর মাধ্যমে আরও একটি বড় পাটির মাওবাদী নেতা গ্রেফতার করল, যার ফলে মাওবাদী কার্যক্রমে নতুন বাঁধা সৃষ্টি হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত