Cattle Smuggling: সব জানে মনীশ কোঠারি, জানালেন অনুব্রত কন্যা, ফের অভিযানে সিবিআই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরুপাচার মামলায় গতকাল বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বোলপুরের নীচুপট্টির বাড়িতে হানা দেয় সিবিআই। প্রায় এক ঘন্টা ১০ মিনিট ধরে অনুব্রত কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মূলত সুকন্যার সম্পত্তির দিকেই নজর ছিল অনুব্রতর। সেই প্রশ্নের উত্তরে সিবিআইকে সুকন্যা জানিয়েছেন সব জানে মনীশ কোঠারি। এরপরেই প্রশ্ন, তবে কী আজ ফের মনীশকে তলব করবে সিবিআই?

আরও পড়ুনঃ Partha Chaterjee: কেঁদে ভাসিয়েও কোন লাভ হল না, ২১ তারিখ অবধি সিবিআই হেফাজতে পার্থ

উল্লেখ্য, গরুপাচার মামলায় গতকাল অনুব্রত কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। শুরু থেকেই সিবিআইয়ের প্রশ্ন ছিল, মাত্র কয়েক হাজার টাকা বেতন পেয়ে কী করে কোটি টাকার সম্পত্তির মালিক হলেন সুকন্যা। তাঁর সম্পত্তির বিষয়ক একাধিক প্রশ্নের উত্তরে সিবিআইকে দেওয়া উত্তরে সুকন্যা জানিয়েছেন, তিনি এই বিষয়ে কিছু জানেন না। যা জানেন মনীশ কোঠারি।

সব জানে মনীশ কোঠারি, সুকন্যার উত্তরে আজ ফের মনীশ কোঠারিকে তলব
সব জানে মনীশ কোঠারি, সুকন্যার উত্তরে আজ ফের মনীশ কোঠারিকে তলব

পরিচয়ে অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মনীশ কোঠারি। গরু পাচার মামলায় তাঁকে এর আগে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সেখানে অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির হিসেব তুলে ধরেছেন তিনি। একাধিকবার জিজ্ঞাসাবাদের মাধ্যমে অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির হিসেব ও তাঁর নামে যে সমস্ত কোম্পানি রয়েছে, সেই সমস্ত কোম্পানির হিসেব চেয়েছিল সিবিআই।

গতকাল সিবিআইয়ের নজরে ছিল বোলপুরের ভারত সেবাশ্রমের দেড় একর জমি। যা গত বছরে ডিসেম্বর মাসে সুকন্যা মণ্ডলের নামে হস্তান্তর করা হয়। জানা গিয়েছে, সুচিন্ত্যকুমার চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি ভারত সেবাশ্রম সংঘকে জমি দান করেছিলেন। তিন বছর পর ২০১৮ সালে সেই জমির রেজিস্ট্রি হয়েছিল। জমির দলিলে স্বামী সংঘমিত্রানন্দের সইও রয়েছে। ওই জমিটি বিক্রি হয়েছিল এএনএম অ্যাগ্রোকেম প্রাইভেট লিমিটেডের কাছে। দলিলে সই রয়েছে বিদ্যুৎবরণ গায়েনের। ভারত সেবাশ্রমের জমি কেনার জন্য কী চুক্তি হয়েছিল? সবটা জানার চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা।

সব জানে মনীশ কোঠারি, সুকন্যার উত্তরে আজ ফের মনীশ কোঠারিকে তলব

সব জানে মনীশ কোঠারি, সুকন্যার উত্তরে আজ ফের মনীশ কোঠারিকে তলব
সব জানে মনীশ কোঠারি, সুকন্যার উত্তরে আজ ফের মনীশ কোঠারিকে তলব

সিবিআই সূত্রে খবর, আজ বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মনীশ কোঠারিকে তলব করতে পারে সিবিআই। একইসঙ্গে তলব করা হয়েছে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে। প্রয়োজনে আজই ভারত সেবাশ্রমে ফের যেতে পারেন সিবিআই আধিকারিকরা। খতিয়ে দেখা হবে সমস্ত কাগজপত্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত