নজরবন্দি ব্যুরো: এখন গরমকাল। আর গরমকাল মানেই ফলের রাজা আমের সময়কাল। গোটা গরমকাল জুড়ে রাজত্ব করে জানেন এই ফলের মহারাজা। একমাত্র হয়তো এই আমের জন্যই মানুষ গরম কালের কষ্ট গুলো মুখ বুজে সহ্য করে নিতে পারে।শুধু আম মানে বিভিন্ন প্রজাতি ও বিভিন্ন রকমের আম পাওয়া যায়। কাচা হোক বা পাকা। সব ধরনের আম খেতেই মানুষ মজে ওঠে।
আরও পড়ুনঃ বচসার পর মোটরবাইককে পিষে দিলেন, অভিযুক্ত পলাতক গাড়িচালককে আটক করেছে পুলিশ



আমের যে কত রকমের পদ হয় ত গুনে শেষ করা যায়না। কাচা আম কেটে নুন দিয়ে। অথবা কাচা আমের মিষ্টি চাটনি শেষ পাতে। অথবা পাকা মিষ্টি হলুদ আম। সব মিলিয়ে একেবারে জমে যায়। আমের আবার অনেক রকমের আচার ও হয়। তবে শুধু স্বাদে নয় এই আম মহারাজ গুনেও মাতিয়ে রাখেন। পুষ্টিবিদদের মতে চুল থেকে শুরু করে নখ অবধি সমস্ত কিছুর সমস্যার সমাধানে বা যত্নে আম কার্যকারী।


কারণ আমে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফাইবার। যা রক্তে উপস্থিত কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে কিন্তু খুব বেশি পরিমাণে খেলে আবার বিপদ হয়ে যেতে পারে। আম খেতে হবে পরিমাণ মত। ত্বকের যত্নে ও আমের জুড়ি মেলা ভার।
আম কি ওজন বৃদ্ধি করে? ত্বকের যত্নে ও আমের জুড়ি মেলা ভার
কারণ আমার সাসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা ত্বক উজ্জ্বল রাখতে সহায়তা করে। এছাড়া আম খেলে চোখের জ্যোতি ও বাড়ে। তাছাড়া আপনারা চাইলেই আম ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। এত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে । এছাড়া মানুষের শরীরে যে ভিটামিন A এর চাহিদা থাকে। সেটাও এই আম পূরণ করে।







