Delhi accident: বচসার পর মোটরবাইককে পিষে দিলেন, অভিযুক্ত পলাতক গাড়িচালককে আটক করেছে পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তর দিল্লির রাস্তায় এক গাড়ি চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। সেই সময় তাঁর সামনে এক মোটর বাইক এসে পরে। গাড়িচালক ভুলবশত ওই মোটরবাইক টিকে ধাক্কা মেরে দেয়। এর পরেই বচসা শুরু হয়ে যায় ওই মোটর বাইক চালক এবং গাড়ি চালকের মধ্যে। গোটা ঘটনার পর ওই জায়গায় প্রচুর লোক জড়ো হয়ে যায়।

আরও পড়ুনঃ খালি পেতে ওয়ার্কআউট স্বাস্থ্যের পক্ষে ভালনা, শরীর চর্চার আগে এই তিনটি খাবার খান

Cyclist killed in road accident - Nagpur Today : Nagpur News

সেই লোক জন দের সাথেও বচসায় জড়িয়ে পরে ওই গাড়ি চালক। এরপর তড়িঘড়ি ওই ব্যাক্তি সেখান থেকে পালানোর সময় ওই মোটরবাইকে চাপা দিয়ে চলে যায়। শুধু তাই নয় এছাড়াও আরও বহু গাড়ি কে ধাক্কা মেরে চলে যায় ওই গাড়িচালক। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। সেই সময় কোন এক ব্যাক্তি গোটা ঘটনাটি ক্যামেরা বন্ধি করে সামাজিক মাধ্যমে দেয়। এরপরই সেই ভিডিও নেট পাড়ায় ছড়িয়ে পরে।

Car Logo png download - 800*735 - Free Transparent Car png Download. -  CleanPNG / KissPNG

পুলিশ জানায় যে ইতিমধ্যেই ওই গাড়িচালক কে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া সেই ভাইরাল হওয়া ভিডিও টিতে দেখা গেছে যে রাস্তায় যেই বাইক টি পরে ছিল সেটিতে পুনরায় ধাক্কা মারে গাড়িচালক। যা দেখে শোরগোল পরে যায় গোটা এলাকায়।

বচসার পর মোটরবাইককে পিষে দিলেন, যা দেখে শোরগোল পরে যায় গোটা এলাকায় 

Car accident png images | PNGWing

এই ঘটনার পর স্থানীয়রা বেজায় চটে যায়। এরপর সেই চলন্ত গাড়ির উদ্দেশ্যে তাঁরা ইট পাথর এবং আরও বস্তু ছোঁরে যার ফলে গাড়ির অনেক কাঁচ ভেঙ্গে যায়। এএনআইকে দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে গোটা ঘটনাতে কেউই সেরকম ভাবে আহত হয়নি। তবে কয়েকটি গাড়ির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই গাড়ি চালক এখন লকআপেই আছে, তাঁকে কাল আদালতে পেশ করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন