নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই বিমানে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটে চলছে। কখনও মদ্যপ অবস্থায় সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণ, আবার কখনও বিমানের কর্মীদের সঙ্গেই হাতাহাতির ঘটনা সামনে আসে। আর এই ঘটনা গুলির জেরেই বারংবার কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছিল বিমানবন্দরের কর্তৃপক্ষকে!
আরও পড়ুন: Anubrata Mandal: তোর দিল্লি আসা ঠিক হয়নি, সব ঠিক হয়ে যাবে! সুকন্যার ভরসা জোগালেন কেষ্ট


একবার ফের বিমানে অপ্রীতিকর ঘটনা ঘটল! এবার বিমান সেবিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ইন্ডিগো সংস্থার দুবাই থেকে অমৃতসরগামী এক বিমানে। জানা যাচ্ছে, ওই বিমানের সেবিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে। ওই যুবকের নাম, রাজিন্দর সিং। রাজিন্দর পঞ্জাবের জলন্ধরের কোটলি গ্রামের বসিন্দা।

অভিযোগ উঠেছে, ওই যাত্রী অত্যধিক পরিমাণে মদ্যপান করেছিলেন। যদিওবা ওই ঘটনা ঘটার সময় বিমানের অন্যান্য সদস্যরা পরিস্থিতি সামাল দেন। এরপরেই বিমান অবতনের সময় ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয়। ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রাজিন্দরকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত চলছে।



প্রসঙ্গত, এর ইন্ডিয়ার বিমানে পরপর দুটি ঘটনায় বিতর্ক তৈরি হয়। দেশীয় বিমানে তো বটেই, আন্তর্জাতিক বিমানেও যাত্রীদের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ উঠেছে। এক ভারতীয় যাত্রীর বিরুদ্ধে এক সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছিল। যার জেরে দেশজুড়ে শোরগোল ছড়ায়।
ফের বিতর্কে ইন্ডিগো বিমান, মাঝ আকাশে ফের ঘটল অপ্রীতিকর ঘটনা








