Anubrata Mandal: তোর দিল্লি আসা ঠিক হয়নি, সব ঠিক হয়ে যাবে! সুকন্যার ভরসা জোগালেন কেষ্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: “তোর দিল্লি আসা উচিত হয়নি। চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে।” এদিন তিহাড় জেলে এই ভাবেই সুকন্যার ভরসা জোগালেন কেষ্ট। জানা যাচ্ছে, আজ, সোমবার তিহাড় জেলে দ্বিতীয়বার অনুব্রত মণ্ডলের সঙ্গে মেয়ে সুকন্যার সাক্ষাৎ হয়। আর এদিন সুকন্যার সঙ্গে সাক্ষাৎ করে মেয়ের দিকে দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়লেন কেষ্ট!

আরও পড়ুন: Narendra Modi: চলতি মাসেই বঙ্গসফরে প্রধানমন্ত্রী, রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের সম্ভবনা

সূত্রের খবর, গত শনিবার বাবা ও মেয়েকে দ্বিতীয়বারের জন্য দেখা করার অনুমতি দেয় জেল কর্তৃপক্ষ। আর সেই অনুমতি পেয়েই এদিন আধ ঘণ্টার জন্য অনুব্রত আর তার মেয়েকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল। আর এতদিন পর মেয়েকে দেখে প্রথমে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অনুব্রত মণ্ডল। এরপরে আর সহ্য করতে না পেরে দেখেই হাই হাই করে কান্নায় বেঙে পড়েন কেষ্ট।

তোর দিল্লি আসা ঠিক হয়নি, মেয়ের দিকে দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়লেন কেষ্ট
তোর দিল্লি আসা ঠিক হয়নি, মেয়ের দিকে দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়লেন কেষ্ট

এরপরেই সুকন্যাকে তিনি বলেন, “তোর এখানে আসা উচিৎ হয়নি।” তার জবাবে সুকন্যা বলে, “আমার হাতে কিছুই ছিল না। বারবার আমাকে নোটিশ পাঠানো হচ্ছিল। আমি বাধ্য হয়েই এসেছি। এরপরেই মেয়েকে আশ্বাস দিয়ে বাবা বলেন, “সব ঠিক হয়ে যাবে। চিন্তা করিস না।” এরপরে উত্তরে কেষ্ট কন্যা বলেন, “অ্যারেস্ট হওয়ার আগেও আমি তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কাস্টডিতেও কথা বলতে চেয়েছিলাম। কিন্তু, আমায় অনুমতি দেওয়া হয়নি।”

তোর দিল্লি আসা ঠিক হয়নি, মেয়ের দিকে দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়লেন কেষ্ট

উল্লেখ্য, গরুপাচার পাচার মামলায় তৎপর সিবিআই! এই মামলায় বর্তমানে তিহাড় জেলে রয়েছেন তৃণমূল নেতা তথা বীরভূমের কেষ্ট অনুব্রত মণ্ডল। পাশাপাশি ওই জেলেই রয়েছেন কেষ্টর মেয়ে, সুকন্যা মণ্ডল ও কেষ্টর দেহরক্ষী এনামুল হক! সম্প্রতি সিবিআই আধিকারিকরা জানিয়েছিলেন, এই গরুপাচার মামলায় সব মিলিয়ে প্রায় ১০০০ কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। আর এই তথ্য সামনে আসতেই শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে! কিন্তু এত কোটি কোটি টাকা কোথা থেকে আসল? কে কে এই টাকার ভাগীদার রয়েছে? কিংবা এই কালো টাকা নিয়ে কীভাবে সাদা হল? একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন আধিকারিকরা।

তোর দিল্লি আসা ঠিক হয়নি, মেয়ের দিকে দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়লেন কেষ্ট

তোর দিল্লি আসা ঠিক হয়নি, মেয়ের দিকে দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়লেন কেষ্ট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন