Narendra Modi: চলতি মাসেই বঙ্গসফরে প্রধানমন্ত্রী, রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের সম্ভবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি মাসেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোজগার মেলায় যোগ দেবেন তিনি। বঙ্গ বিজেপির নেতৃত্বদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। পঞ্চায়েত ভোট এবং লোকসভা নির্বাচনের আগে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এমনকি রাজ্যের বিভিন্ন আইনশৃঙ্খলা নিয়ে মোদীর কাছে অভিযোগ জানানো হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, বোমাবাজিতে আহত ১ শিশু

বিজেপি সূত্রে খবর, আগামী ২২ মে কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে রোজগার মেলা। সব ঠিক থাকলে কলকাতায় এসে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নরেন্দ্র মোদী। রোজগার মেলায় যোগ দেওয়ার পাশাপাশি বঙ্গবিজেপির নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন। সামনে পঞ্চায়েত ভোট এবং লোকসভা নির্বাচনের আগে দল কোন স্ট্র্যাটেজি মেনে কাজ করবে তা নিয়ে আলোচনা চলবে। রাজ্যে যে দুর্নীতি হচ্ছে সেগুলি নিয়েও মোদীর কাছে অভিযোগ জানাবে।

চলতি মাসেই বঙ্গসফরে প্রধানমন্ত্রী, যোগ দেবেন রোজগার মেলায়

নরেন্দ্র মোদীর বঙ্গ সফর নিয়ে এখনও সমস্ত তথ্য জানা যায়নি। কতদিনের জন্য বাংলায় আসছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এই সফরে কোনও জনসভা করবেন না প্রধানমন্ত্রী। তবে তাঁর এই সফরকে বেশ গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা। গত ডিসেম্বর মাসে হাওড়া-এনজেপি বন্দে ভারত উদ্বোধনে বঙ্গ সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু মাতৃবিয়োগের কারণে সম্ভব হয়নি। ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন তিনি।

চলতি মাসেই বঙ্গসফরে প্রধানমন্ত্রী, যোগ দেবেন রোজগার মেলায়
চলতি মাসেই বঙ্গসফরে প্রধানমন্ত্রী, যোগ দেবেন রোজগার মেলায়

 

গত মাসে বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেষ্টহীন বীরভূমে জনসভা করেছিলেন। তারপর গত ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। শেষবারে কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না তাঁর। এবার মোদী বাংলায় এসে রাজনৈতিক পারদ চড়বে! পরিস্থিতি কোন দিকে ঘুরবে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

চলতি মাসেই বঙ্গসফরে প্রধানমন্ত্রী, যোগ দেবেন রোজগার মেলায়

চলতি মাসেই বঙ্গসফরে প্রধানমন্ত্রী, যোগ দেবেন রোজগার মেলায়
চলতি মাসেই বঙ্গসফরে প্রধানমন্ত্রী, যোগ দেবেন রোজগার মেলায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত