BJP’র ডবল ইঞ্জিন প্রচারের পাল্টা তৃণমূলের ডবল সেঞ্চুরি! মুখ্যমন্ত্রী হয়ে প্রথম বিধানসভা বক্তব্য মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ BJP’র ডবল ইঞ্জিন প্রচারের পাল্টা তৃণমূলের ডবল সেঞ্চুরি! তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসে আজ প্রথম বার বিধানসভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চারপাশে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায়, কোভিড প্রোটকল মানার বার্তা দেওয়ার সাথে সাথেই কটাক্ষ করলেন এই মুহুর্তে রাজ্যের বিরোধী দল তথা বিজেপিকে।

আরও পড়ুনঃ হ্যাট্রিক! তৃতীয় বার বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্য়ায়

আজকের বিধানসভার অধ্যক্ষ্য নির্বাচনে উপস্থিত ছিলোনা বিরোধী দল। গত কালই দিলীপ ঘোষ বৈঠক করেছিলেন বিজেপির জয়ী বিধায়কদের সঙ্গে। তার পরেই জানিয়েছিলেন যতদিন না পর্যন্ত বাংলায় রাজনৈতিক হিংসা বন্ধ হচ্ছে ততদিন বিধানসভা পর্যন্ত কোনরকম অধিবেশনে থাকবেননা বিজেপির প্রতিনিধিরা, সঙ্গে জানিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ নির্বাচনেও আজ থাকেবননা তাঁরা। মুখ্যমন্ত্রী বিরোধী দলের এই সিদ্ধান্তকে রাজনৈতিক সৌজন্যের অভাব বলেছিলেন।

সঙ্গে আজ বলেন, ”ওরা আজকের বিধানসভা বয়কট করল। আমাদের শপথে আমন্ত্রণ জানিয়েছিলাম, সেটাও বয়কট করল। আসলে বাংলার মানুষ ওদের বয়কট করেছে। মানুষের ঐতিহাসিক রায় ওঁরা মেনে নিতে পারছে না। শপথ নেওয়ার দিনেই মমতা বলেছিলেন বাংলার মানুষের রায় মেনে নিতে পারছে না বিজেপি। তার পরেই আজ মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠেই কটাক্ষ করলেন গেরুয়া শিবিরকে। তাঁর দাবি, বাংলার মানুষ তৃণমূলকে যে ঐতিহাসিক জনমত দিয়েছে, তা মেনে নিতে পারছে না গেরুয়া শিবির। তাই ভুয়ো খবর ছড়িয়ে, হিংসা ছড়িয়ে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে।

ভুয়ো খবর ছড়িয়ে হিংসার বাতাবরন তৈরি করছে, তার সঙ্গেই বিজেপিকে কটাক্ষ করে বলেন, আজও যারা অহঙ্কারী, তাঁদের পতন অবশ্যম্ভাবী। তৃতীয় বার মুখ্যমন্ত্রী বসে পদে বিধানসভায় বক্তব্য রাখতে উঠেই তিনি আজ জানিয়েছেন, অবিলম্বে নির্বাচনী আইনের সংস্কার হওয়া উচিত, কারণ হিসেবে বলেছেন গোতা নির্বাচনে তার দল কোথাও সাহায্য পায়নি নির্বাচন কমিশনের। সাথে ফের বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপি যেভাবে বাংলায় তৃণমূলকে আটকাতে  পাইপ দিয়ে যেন টাকার স্রোত বইয়েছে রাজ্য জুড়ে, সেই  টাকায় ভারতের সবাইকে নিখরচায় ভ্যাকসিন দেওয়া যেত বলেও আজ জানিয়েছেন তিনি।

BJP’র ডবল ইঞ্জিন প্রচারের পাল্টা তৃণমূলের ডবল সেঞ্চুরি! মুখ্যমন্ত্রী হয়ে প্রথম বিধানসভা বক্তব্য মমতার . উল্লেখ্য  এক দুই করে টানা তিনবার পরপর তৃণমূল সরকাএর সঙ্গে সঙ্গেই বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্য়ায়। এই নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেস, সংযুক্ত মোর্চা নিজেদের মতো করে লড়েছে। গত ২রা মে’র ফল প্রকাশে দেখা গিয়েছে সকলকে পিছনে ফেলে এগিয়ে এসেছে তৃণমূল।  সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবারেও সরকার গড়ছে তৃণমূল কংগ্রেসই। বিরোধী দলের তরফ থেকে কেউ না থাকায়  পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়  বীরবাহা হাঁসদা, শ্যামল মন্ডল, শশী পাঁজা সহ বাকিদের প্রস্তাবনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৭ তম বিধানসভায় তৃতীয় বারের জন্য নির্বাচিত হলেন বিমান বাবু।

বিমান বন্দ্যোপাধ্য়ায়ের তৃতীয় বারের জন্য নির্বাচিত হয়ার প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন ‘আমাদের সরকার ও বিমান দার হ্যাটট্রিক।’ সঙ্গে তিনি আরও সংযোজন করেন, ‘তিনি যেভাবে সংবিধানের প্রতি আস্থা জানিয়ে বিধানসভায় বিধায়কদের বলার সুযোগ দিয়েছেন। গরিমা প্রতিষ্ঠা করেছেন। তিনি তৃতীয় বার অধ্যক্ষ হওয়ায় আশা প্রকাশ করছি। সংবিধান ও কার্যাবলী মজবুত হবে। বিধায়করা মানুষের কথা বলার সুযোগ পাবে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত