নজরবন্দি ব্যুরোঃ হ্যাট্রিক! এক দুই করে টানা তিনবার পরপর বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্য়ায়। এই নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেস, সংযুক্ত মোর্চা নিজেদের মতো করে লড়েছে। গত ২রা মে’র ফল প্রকাশে দেখা গিয়েছে সকলকে পিছনে ফেলে এগিয়ে এসেছে তৃণমূল। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবারেও সরকার গড়ছে তৃণমূল কংগ্রেসই।
আরও পড়ুনঃ মমতার ‘ভেরি আর্জেন্ট’ চিঠির উত্তরে সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস হর্ষবর্ধনের


সেই মতো গত ৫ তারিখে রাজ্যপালের কাছে শপথ বাক্য পাঠ করে মুখ্যমন্ত্রী পদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে টানা তিনার মুখ্যমন্ত্রী হলেন তিনি। গত দুদিনে সব দলের বিধায়কেরা প্রোটেম স্পিকারের থেকে শপথ বাক্য পাঠ করেছিলেন। তার পরেই আজ নির্বাচিত হল বিধানসভার অধ্যক্ষ।
বিজেপির তরফ থেকে গত কাল জানিয়ে দেওয়া হয়েছিল রাজ্যে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা না থামা পর্যন্ত বিধানসভার অধিবেশনে আসবেন না তাঁরা, এমনকি জানিয়েছিলেন আসবেন না বিধানসভার অধ্যক্ষ্য নির্বাচনেও। মুখ্যমন্ত্রী বিষয়টিকে রাজনৈতিক সৌজন্যের অভাব বলেছিলেন। বিরোধী দলের তরফ থেকে কেউ না থাকায় পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায় বীরবাহা হাঁসদা, শ্যামল মন্ডল, শশী পাঁজা সহ বাকিদের প্রস্তাবনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৭ তম বিধানসভায় তৃতীয় বারের জন্য নির্বাচিত হলেন বিমান বাবু।
বিমান বন্দ্যোপাধ্য়ায়ের তৃতীয় বারের জন্য নির্বাচিত হয়ার প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন ‘আমাদের সরকার ও বিমান দার হ্যাটট্রিক।’ সঙ্গে তিনি আরও সংযোজন করেন, ‘তিনি যেভাবে সংবিধানের প্রতি আস্থা জানিয়ে বিধানসভায় বিধায়কদের বলার সুযোগ দিয়েছেন। গরিমা প্রতিষ্ঠা করেছেন। তিনি তৃতীয় বার অধ্যক্ষ হওয়ায় আশা প্রকাশ করছি। সংবিধান ও কার্যাবলী মজবুত হবে। বিধায়করা মানুষের কথা বলার সুযোগ পাবে।’









