মমতার ‘ভেরি আর্জেন্ট’ চিঠির উত্তরে সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস হর্ষবর্ধনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মমতার ‘ভেরি আর্জেন্ট’ চিঠির উত্তরে সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস হর্ষবর্ধনের, রাজ্যে নির্বাচনে জয় লাভ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এই মুহুর্তে প্রথম কাজ কোভিড মোকাবিলা করা। শপথ গ্রহণের পরেই দ্রুততার সাথে মিটিং করেছিলেন নবান্নে। নিয়েছিলেন একাধিক সিদ্ধান্ত। তার পরেই প্রধানমন্ত্রীকে বিনামূল্যে টিকাকরণের বিষয়ে চিঠি দিয়েছিলেন।

আরও পড়ুনঃ দেশে ফের দৈনিক সংক্রমণ ৪ লাখের বেশি, পাল্লা দিয়ে দৈনিক মৃত্যু ৪ হাজার+

গত কাল টিকা দাম বৈষম্য এবং সকল রাজ্যকে বিনামূল্যে টিকা প্রদানের জন্য সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে পশ্চিমবঙ্গ সরকার। গতকালই আসন্ন কঠিন পরিস্থিতিতে অতিরিক্ত অক্সিজেন চেয়ে মোদীকে ‘অতি জরুরি’ পাঠিয়েছিলেন তিনি। আগামি ১৫ দিনে সংক্রমণ বাড়তে পারে বলে রাজ্যবাসীকে  সতর্ক করেছিলেন । তার সাথেই প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন আগামী কয়েকদিনে রাজ্যে অক্সিজেন লাগবে বেশি পরিমাণে।

Capture1 1

শুধু তাই নয় চিঠির উপর পেন দিয়ে ‘ভেরি আর্জেন্ট’ ও লিখে দিয়েছিলেন তিনি। চিঠিতে অক্সিজেনের যাবতীয় হিসেবনিকেশের কথাও উল্লেখ করে জানিয়েছিলেন, এই মুহূর্তে রাজ্যে প্রতিদিন ৪৭০ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন। আগামী ৭, ৮ দিনের মধ্যে তার চাহিদা পৌঁছতে পারে ৫৫০ মেট্রিক টনে। তাই সেই বাড়তি অক্সিজেন সরবরাহ করতে হবে কেন্দ্রকেই। তার সঙ্গেই রাজ্যের প্রয়োজন না মিটিয়ে বাইরে অক্সিজেন  পাঠাচ্ছে কেন্দ্র বলেও অভিযোগ করেছিলেন তিনি।

মমতার ‘ভেরি আর্জেন্ট’ চিঠির উত্তর এসেছে তড়িঘড়ি। তবে প্রধানমন্ত্রী নন, তাঁকে পাঠানো চিঠির উত্তর দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। জানিয়েছেন এই করোনার সাথে লড়তে পশ্চিমবঙ্গের সমস্ত রকম চাহিদা মেটাতে প্রস্তুত কেন্দ্র। তিনি জানিয়েছেন শুধু আর্থিক সাহায্য নয়, প্রয়োজনীয় ওষুধ পত্র থেকে সরঞ্জাম সব কিছুই কেন্দ্র সরবরাহ করছে বাংলাকে। পশ্চিমবঙ্গকে এখনও পর্যন্ত ১ কোটি ১৮ লক্ষ ৮৩ হাজার ৩৪০ ডোজ টিকা পাঠানো হয়েছে। আরও ২ লক্ষ ডোজ পাঠানোর জন্য তৈরি।

চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে ১৮ লক্ষ ৩৮ হাজার এন-৯৫ মাস্ক এবং ৪ লক্ষ ৮৪ হাজার পিপিই কিট, ১ হাজার ২৪৫টি  ভেন্টিলেটর এবং সাড়ে ৪৩ লক্ষ হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট।  এছাড়াও ৫টি অক্সিজেন প্ল্যান্ট তৈরির ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। যার মধ্যে ২টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়ে গিয়েছে।  পাশাপাশি, বিনামূল্যে প্রায় ২ হাজার ৪০০ অক্সিজেন সিলিন্ডার বরাদ্দ করা হয়েছে রাজ্যের জন্য। যার মধ্যে ৭০০ টি ২১ তারিখের মধ্যে পৌঁছে যাবে। এছাড়া বাকি দাবীও পুরণ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

মমতার ‘ভেরি আর্জেন্ট’ চিঠির উত্তরে সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস হর্ষবর্ধনের , তবে তার সঙ্গে রাজ্যের কিছু খামতি তুলে ধরেছেন তিনি। চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যের কিছু জেলায় সঠিক ভাবে পরীক্ষা হচ্ছেনা। পরীক্ষা বেশি পরিমাণ না হয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। সেগুলিতে নজর দিতে বলেছেন। চার পাতার উত্তর-পত্র ‘সোনার বাংলা’ লিখে নিজের ট্যুইটার টাইমলাইনে পোস্ট করেছেন হর্ষবর্ধন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন