নজরবন্দি ব্যুরোঃ সামনেই লোকসভা ভোট ২০২৪। তার আগেই একের পর এক মাস্টার স্ট্রোক মমতার (Mamata Banerjee)। নির্বাচনকে সামনে রেখে পাহাড়ের মানুষদের জন্য একগুচ্ছ প্রকল্প ও কর্মসূচি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সফরের ষষ্ঠ দিন। জলপাইগুড়িতে স্বাস্থ্য স্বাথী ও লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথীসহ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্যও প্রতিশ্রুতি দিলেন মমতা।
আরও পড়ুনঃ আজীবন পেনশনের আকারে মিলবে লক্ষ্মীর ভাণ্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ডিসেম্বর মাসের মধ্যে তিনি সবুজ সাথী সাইকেল করে দেবেন এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য এই মাসেই নতুন ফোনের ব্যবস্থা করবেন। এছাড়াও আজ তিনি একাধিক বড় বড় কর্মসূচির ঘোষণা করেছেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জলপাইগুড়ির রায়পুর, রিয়াবাড়ি, রেডব্যাঙ্ক, সুরেন্দ্রনগর, ধরনিপুর সহ মোট ছয়টি চা বাগান বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে কার্যত বেকার চা শ্রমিকরা। তাঁদের কথা ভেবেই আজ নতুন ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘জলপাইগুড়ির ৬ টি বন্ধ চা বাগান রাজ্য সরকার অধিগ্রহণ করবে।’ এদিন উত্তরবঙ্গের শ্রমিকদের উদ্দেশ্যে তিনি জানান, ‘আপনাদের বাইরে যেতে হবে না। কর্মসংস্থান এখানে হবে। পাহাড় আপনাদের গৌরব। আগে এখানে কিছু ছিল না। আজ উত্তরবঙ্গের মানুষ বলতে পারে আমার কাছে সব আছে।’
লোকসভার আগে মাস্টার স্ট্রোক মমতার, চলতি মাসেই মিলবে পড়ুয়াদের ফোন!

এছাড়াও আজীবন পেনশনের আকারে মিলবে লক্ষ্মীর ভাণ্ডার, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee), প্রত্যেক বছর কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার৷ বছরে ২ দফায় এই টাকা দেওয়া হয়৷ আগামী ১২ ডিসেম্বর রাজ্যের ১ কোটি ২০ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ৫ হাজার টাকা পৌঁছে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ উল্লেখ্য, দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে ১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর বিভিন্ন প্রকল্পে আবেদন করা যাবে৷ পরিষেবা প্রদান করা হবে ১লা জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে।



