Mamata Banerjee: আজীবন পেনশনের আকারে মিলবে লক্ষ্মীর ভাণ্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সামনেই লোকসভা নির্বাচন।এরই মধ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আর তাতেই হাসি ফুটেছে বাংলার মা বোনেদের মুখে। লক্ষ্মীর ভান্ডারে আবেদন করার জন্য দুয়ারে সরকার শিবিরের জন্য অপেক্ষা করতে হবে না। যাতে সারাবছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যায় তারই ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সোমবার বানারহাট থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, লক্ষ্মীর ভাণ্ডার ক্যানসেল হবে না। আজীবন পেয়ে যাবেন পেনশন আকারে।

আরও পড়ুন: Election 2024: তুরুপের তাস রামমন্দির, পাল্টা কী কৌশল ইন্ডিয়ার?

Mamata Banerjee: আজীবন পেনশনের আকারে মিলবে লক্ষ্মীর ভাণ্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: আজীবন পেনশনের আকারে মিলবে লক্ষ্মীর ভাণ্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেষ দুয়ারে সরকার শিবিরে আবেদনের ভিত্তিতে নতুন করে ৯.৫ লক্ষ মহিলার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্রের খবর, লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধাভোগীর সংখ্যা দ্রুতই ২ কোটির গণ্ডি পেরিয়ে যেতে চলেছে। যা নিঃসন্দেহে একটি মাইলস্টোন। তবে রাজ্য সরকারের নতুন নিয়মের ফলে এবার সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে।

Mamata Banerjee: আজীবন পেনশনের আকারে মিলবে লক্ষ্মীর ভাণ্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রবিবার আলিপুরদুয়ার থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার কথাই বিস্তারিত ভাবে উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কথায় বারবার ঘুরে ফিরে এল কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথীর মতো প্রকল্পের কথা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ”একটা বাড়িতে ৫টা বউ থাকলে ৫ জনই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, এটা মনে রাখবেন। ১০০ দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না। বাংলার বাড়ির টাকাও দিচ্ছে না। এটা ওদের টাকা নয়। সব ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে। আমাদের শেয়ারের টাকা দিচ্ছে না।”

Mamata Banerjee: আজীবন পেনশনের আকারে মিলবে লক্ষ্মীর ভাণ্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: আজীবন পেনশনের আকারে মিলবে লক্ষ্মীর ভাণ্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রত্যেক বছর কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার৷ বছরে ২ দফায় এই টাকা দেওয়া হয়৷ আগামী ১২ ডিসেম্বর রাজ্যের ১ কোটি ২০ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ৫ হাজার টাকা পৌঁছে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ উল্লেখ্য, দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে ১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর বিভিন্ন প্রকল্পে আবেদন করা যাবে৷ পরিষেবা প্রদান করা হবে ১লা জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত