আলাপন-সংবাদ! মুখ্যসচিবের দিল্লি-ডাক নিয়ে বেলা ৩টেয় সিদ্ধান্ত জানাবেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আলাপন-সংবাদ! গতকাল রাত থেকে এখনো পর্যন্ত রাজ্য রাজনীতিতে সবথেকে বেশি চর্চিত রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আচমকা তাঁকে বদলির জন্য তলব করেছে দিল্লি। তার পর থেকেই শুরু হয়েছে পক্ষ-বিপক্ষের যুক্তি। কেউ কেউ বলছেন বিজেপি স্রেফ প্রতিহিংসার রাজনীতি করছেন, কেউ কেউ বলছেন  কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বে ফেঁসে গেলেন আলাপন!

আরও পড়ুনঃ শিতলকুচি কান্ডে ব্যবস্থা নিতে ডিজি-কে নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের

জরুরি তলব করে আগামী ৩১ মে দিল্লীতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। আর সেখানেই শুরু হয়েছে বিতর্ক। এমাসের শেষেই রাজ্যের মুখ্যসচিবের মেয়াদ শেষ হতো আলাপন বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু গত বছরের করোনার সময় থেকে এবারের দ্বিতীয় ঢেউ, গতবারের আমফান থেকে এবারের ইয়াস, আলাপন যেভাবে কড়া হাতে সামলেছেন সব, এমনকি পের করেছেন ২১ এর নির্বাচনের মহারণ, তার পর তৃতীয় বারের জন্য সরকার গড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন আরও কমাস আলাপনই থাকুন রাজ্যের মুখ্যসচিব। সেই মত আবেদন করেছিলেন কেন্দ্রের কাছে এবং গত ২৪ তারিখে মুখ্যমন্ত্রী খোদ জানান কেন্দ্রের গ্রিন সিগ্ন্যাল এসেছে। আগামী ৩ মাস আলাপন বন্দ্যোপাধ্যায়ই থাকবেন রাজ্যের মুখ্যসচিব।

কিন্তু গতকাল রাতের দিল্লির আচমকা নির্দেশে উলটে গেছে প্রায় সব হিসেব। আলাপন বন্দ্যোপাধ্যায় কে কেন্দ্রের তরফে জানানো হয়েছে আগামী ৩১ তারিখ সোমবার, সকাল ১০টায় তাঁকে দিল্লিতে কর্মিবৃন্দ ও প্রশিক্ষণ মন্ত্রকে হাজিরা দিতে হবে। রাজ্যকে বলা হয়েছে, ক্যাবিনেট কমিটির বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের কাজে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁকে যেন রাজ্য সরকার মুখ্যসচিবের পদ থেকে অব্যাহতি দেয়। ঘটনার প্রেক্ষিতে অনেকেই কালকের ঘটনার কথা তুলে আনছেন, কলাইকুন্ডায় মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের জন্য অপেক্ষা করতে হয়েছিল নরেন্দ্র মোদিকে। মুখ্যসচিব নিজেও উপস্থিত থাকেননি বৈঠকে। তারই রেশ এই তড়িঘড়ি বদলি।

তবে তার পর থেকে প্রধাণ প্রশ্ন ছিলো কি ভাবছেন এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত মুখ্যসচিবের বদলি প্রসঙ্গে কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। বিজেপির হিংসা-প্রতিহিংসা তত্বের মাঝেও সকলেই জান্তেচাইছিলেন কী ভাবছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর ছিলো আজই নবান্নর তরফ থেকে পালটা চিঠি যাবে দিল্লিতে। সাফ জানানো হবে আলাপনকে ছাড়া হবেনা। কাল রাতের নির্দেশের পর আজ সকালেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে সঙ্গী ছিলেন মুখ্যসচিব, দিঘা থেকে ফিরেছেন মমতার হেলিকপ্টারে।

আলাপন-সংবাদ! এবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। জল্পনার মাঝেই জানা গেছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা জানিয়ে দেওয়া হবে আজ বিকেলেই। আজ, শনিবার দুপুর ৩টের সময় আলাপন-প্রসঙ্গের সমস্ত প্রশ্ন সাংবাদিক বৈঠকে দেবেন তিনি। ঘটনাচক্রে তার কিছুক্ষণ পরেই বিকেল সাড়ে ৪টে নাগাদ সাংবাদিক সম্মেলনের কথা জানানো হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ থেকেও। ভার্চুয়াল মাধ্যমে একাধিক প্রশ্নের জবাব দেবেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত