নজরবন্দি ব্যুরোঃ শিতলকুচি কান্ডে ব্যবস্থা নিতে ডিজিকে নির্দেশ ডিজি-কে নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের, আর ভট পরবর্তি রাজ্যের হিংসার ছবি এবং তা নিয়ে একাধিক বার গেরুয়া শিবিরের সরব হয়ার মাঝেই এই নির্দেশ যথেস্ট গুরুত্বপূর্ন বলেই মনে করছে সব মহল।
আরও পড়ুনঃ কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বে ফেঁসে গেলেন আলাপন! BJP’র প্রতিহিংসা দেখছে বাম-কংগ্রেস


ভোট চতুর্থী থেকে শিরোনামে কোচবিহারের শিতলকুচি। ভোটের সকালে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রান হারান স্থানীয় বাসিন্দারা। একই দিনে নিহত হন ৪ জন। তার পর থেকে ঘটনাকে কেন্দ্র করে জল গড়িয়েছে বহু দূর। ওই বুথে ফের ভোট হয়েছে, নিহতদের পরিবারকে সরকারি চাকরি দিয়েছে রাজ্যসরকার। আর্থিক সাহায্যও করা হয়েছে। খোঁজ নিয়ে এসেছেন খোদ মুখ্যমন্ত্রী।
ঘটনার তদন্ত ভার গিয়েছিল CID এর হাতে। তারা ইতমধ্যে কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধর এবং মাথাভাঙা থানার আইসি-কে জেরা করেছে। তবে ঘটনার সময় পুলিশের ডিজি পদে ছিলেন বীরেন্দ্র। কিন্তু নির্বাচনের সময় নির্বাচন কমিশন তাঁর বদলি করে ওই জায়গায় আনেন অন্য একজনকে। ভোট শেষে মুখ্যমন্ত্রী ফের রদবদল ঘটান ডিজি পদের। ফিরিয়ে আনেন বীরেন্দ্রকে। এবার তাঁর হাতেই পদক্ষেপের দায়িত্ব দিয়েছে মানবাধিকার কমিশন।



ঘটনার তদন্তে অভিযুক্ত জওয়ানদের তলব করা হলেও তাঁরা এড়িয়ে গেছেন, গুলিচালনার ঘটনা নিয়ে পৃথক ভাবে এগ্জিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্তরের তদন্ত হয়ছিল। সুত্রের খবর ঘটনার পূর্নাঙ্গ তদন্তের স্বার্থে মানবাধিকার আন্দোলনের কর্মী রাধাকান্ত ত্রিপাঠীর আবেদন অনুযায়ী মানবাধিকার কমিশনের তরফে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে ঘটনায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে।







