আগামী ১১ ই মার্চ নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন জমা মুখ্যমন্ত্রী মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী ১১ ই মার্চ নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন জমা মুখ্যমন্ত্রী মমতার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হচ্ছেন। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে এই ঘোষণা আগেই করে এসেছিলেন তিনি। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১১ মার্চ নন্দীগ্রাম কেন্দ্রের জন্যে মনোনয়ন পেশ করতে চলেছেন।

আরও পড়ুনঃ বাড়ছে তাপমাত্রা;গরমে নাজেহাল শহরবাসী।

তৃণমুল সূত্রে খবর, তমলুক অথবা হলদিয়া প্রশাসনিক ভবনে মনোনয়ন পেশ করবেন মুখ্যমন্ত্রী। নির্বাচনী দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি টিএমসি। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস শীঘ্রই তালিকা প্রকাশ হতে চলেছে। রাজ্যের ২৯৪ বিধানসভা আসনের মধ্যে একমাত্র আসন নন্দীগ্রাম যেখানে প্রার্থী হতে চেয়েছেন মমতা বন্দোপাধ্যায় নিজেই।

বিজেপি এই কেন্দ্রে তাদের প্রার্থী কে হবে তা এখনও ঘোষণা করেনি। তবে মমতা বন্দোপাধ্যায় যেদিন নন্দীগ্রাম আসনে নিজের নাম ঘোষণা করেন সেদিনই বিজেপি নেতা, নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হাফ লাখ ভোটে হারাবেন তৃণমূল সুপ্রিমো’কে। রাজনৈতিক মহলের ধারণা বিজেপি নন্দীগ্রাম আসন থেকে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করবে।

আগামী ১১ ই মার্চ নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন জমা মুখ্যমন্ত্রী মমতার। ফলে এই হাইপ্রোফাইল কেন্দ্র’কে ঘিরে নজর গোটা দেশের। সেই কেন্দ্রের জন্যেই আগামী ১১ মার্চ বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত