বাড়ছে তাপমাত্রা;গরমে নাজেহাল শহরবাসী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাড়ছে তাপমাত্রা;গরমে নাজেহাল শহরবাসী। মার্চের এই সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও দিন বাড়ার সঙ্গে বাড়ছে তাপমাত্রা।শুধু কলকাতা নয় সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। কলকাতায় গত শনি ও রবিবার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটা ছিল গত পাঁচ বছরের মধ্যে ফেব্রুয়ারির সর্বোচ্চ।

আরও পড়ুনঃ ভোটের আগে এবার ইন্টার্নশিপে কর্মী নিয়োগ দিলীপ ঘোষের।

মার্চ পড়তে না পড়তেই রীতিমত গরম অনুভূত হচ্ছে কলকাতার ও শহরতলির অঞ্চলে। সাধারণত মার্চের শুরুতে যেখানে তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রির আশেপাশে থাকে সেখানে এবারের তাপমাত্রা এক ধাক্কায় ছাড়িয়েছে তিরিশের ঘর। বুধবারও শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, এটাও স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে।

মার্চ মাসে সর্বাধিক ৪১ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার রেকর্ড রয়েছে কলকাতায়।তবে এবার অতীতের এই হিসেবকেও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। উত্তর-পশ্চিম দিক থেকে আসা জলীয় বাষ্পহীন শুকনো হাওয়ায় জেরেই দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। দুই চব্বিশ পরগণা, মেদিনীপুর, মুর্শিদাবাদে সকাল থেকেই ঘন কুয়াশা দেখা গিয়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাসকুয়াশা থাকলেও থাকবে না ঠাণ্ডার অনুভূতি।

বাড়ছে তাপমাত্রা;গরমে নাজেহাল শহরবাসী। কুয়াশা কাটার সঙ্গে সঙ্গে দেখা যাবে সূর্য সেই সঙ্গে চড়বে তাপমাত্রাও। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি জেলাগুলিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত