ভোটের আগে এবার ইন্টার্নশিপে কর্মী নিয়োগ দিলীপ ঘোষের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোটের আগে এবার ইন্টার্নশিপে কর্মী নিয়োগ দিলীপ ঘোষের। রাজ্যে নির্বাচনের আগে রাজনীতিতে ইচ্ছুক সাধারণ যে কোন ব্যক্তির জন্য অভিনব ইন্টার্নশিপ চালু করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। একদম তৃণমূল স্তর থেকে কীভাবে সংগঠন তৈরি হয়, কীভাবে একটা নির্বাচনী প্রচার পরিকল্পনা করা হয়, মানুষের সঙ্গে যোগাযোগই বা কোন উপায়ে নিবিড় করতে হয় সবই হাতেকলমে শেখার সুযোগ থাকছে এই ইন্টার্নশিপে।

আরও পড়ুনঃ সুশান্তের মৃত্যুর পর বিভিন্নভাবে দোষারোপ করা বন্ধ হোক, কাতর আবেদন অঙ্কিতার।

সূত্রের খবর, মেদিনীপুরের সাংসদ সম্প্রতি একাধিক কাজের জন্য শিক্ষানবিশ নিয়োগ করা শুরু করেছেন দিলীপবাবু। এই কাজের জন্য বেতনও পাবেন শিক্ষানবিশরা। সবথেকে বড় কথা এই কাজে যোগদানের জন্য লাগছে না কোন পূর্ব অভিজ্ঞতা। থাকছে না কোন বয়সসীমাও। সাংসদের দফতর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সকাল ১১ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ৭ ঘণ্টার শিফট হবে। থাকছে ওয়ার্ক ফ্রম হোমের সুযোগও। কেউ চাইলে অফিসে গিয়েও করতে পারেন। মূলত চারটি বিভাগে শিক্ষানবিশ নিয়োগ করছে দিলীপের দফতর। প্রথম বিভাগটি আইন বিষয়ক।

যেখানে অভিজ্ঞ আইনজীবীদের তত্ত্বাবধানে আইন নিয়ে গবেষণা করা হবে। বিভিন্ন বিল এবং নীতি সংক্রান্ত বিষয়ে আইনজীবীদের সাহায্য করতে হবে। পাশাপাশি আরটিআই (তথ্য জানার অধিকার) মামলা কীভাবে দায়ের করতে হয় সেই প্রশিক্ষণও দেওয়া হবে। দ্বিতীয় বিভাগটি হল গ্রাফিক ডিজাইন বা অলংকরণের। নানা ধরনের ডিজিট্যাল পেন্টিং, ভিডিয়ো এডিটিং, কার্টুন ও পোস্টার নির্মাণ-সহ একাধিক বিষয় সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে। শিল্পের আত্মপ্রকাশ ঘটানোর সুযোগ পাবেন শিক্ষানবিশরা। এছাড়াও রাজনৈতিক প্রচারের রণকৌশল তৈরির জন্য ও সামাজিক যোগাযোগ প্রচার এবং যোগাযোগ বৃদ্ধির জন্য থাকছে তৃতীয় ও চতুর্থ বিভাগটি।

তৃতীয় বিভাগে মাঠে-ঘাটে নেমে কাজ করা, মানুষের মন বোঝা, নীতি নির্ধারণের পাশাপাশি তার প্রতিফলন বাস্তবে হচ্ছে কিনা সেগুলি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে হবে। ক্ষেত্রবিশেষে যদি একাধিক জায়গায় ঘুরে বেড়াতে হয় তবে যাতায়াতের খরচও দিয়ে দেওয়া হবে। চতুর্থ বিভাগে থাকা শিক্ষানবিশদের নতুন প্রকল্পের বাস্তবায়ন করার পাশাপাশি এবং রাজ্যের প্রত্যন্ত প্রান্তে পৌঁছে দিতে হবে। একসঙ্গে সবকটি বা একটি বিভাগে আবেদন করা যাবে।আবেদনকারীদের নিজের বায়োডেটা sansad@amaderdilipda.in- এ ইমেল মারফৎ পাঠাতে হবে। সঙ্গে সিসি করতে হবে devworld24@gmail.com এই ইমেল আইডিতেও।

ভোটের আগে এবার ইন্টার্নশিপে কর্মী নিয়োগ দিলীপ ঘোষের। বায়োডেটার পাশাপাশি একটি চিঠি ও সঙ্গে দিতে হবে যেখানে আবেদনকারীরা এই ইন্টার্নশিপ থেকে নিজেদের প্রত্যাশার কথা লিখবেন, এবং কতদিন এই কাজ করতে পারবেন সেই কথাও জানাতে হবে। দিলীপ ঘোষ শিক্ষানবিশ নিয়োগের বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন, “হ্যাঁ আমি এটা শুরু করেছি। খুব ভাল সাড়া পাচ্ছি। যারা কাজ শিখতে চান আসতে পারেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর