কেন্দ্রের সাথে দ্বন্দ্বের মাঝেই করোনা নিয়ে আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের সাথে দ্বন্দ্বের মাঝেই করোনা নিয়ে আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী। ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে বৈঠক থেকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র রাজ্য দড়ি টানাটানি সবকিছু নিয়েই আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে নিজের ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের মধ্যেই করোনা নিয়ে আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী। চলতি মাসের ১৬ তারিখ থেকে  কার্যত লকডাউনের সুফল পেতে শুরু করেছে রাজ্য বলে জানান তিনি।

আরও পড়ুনঃ মুখ্যসচিব বাঙালি বলেই কি এত রাগ? মোদীকে তুলোধনা মমতার।

সেইসঙ্গে জানালেন অনেকটাই কমে এসেছে সংক্রমণ। এই নিয়ে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন “রাজ্যের করােনা পজিটিভিটি রেট গত কয়েকদিনে ৩৩ শতাংশ থেকে কমে ১৮-১৯ শতাংশে নেমে এসেছে। এর জন্য রাজ্যের মানুষকে অসংখ্য ধন্যবাদ। কারণ তাঁদের সাহায্য ছাড়া এটা সম্ভব হত না। আমি মনে করি আরও ১৫দিন যদি এই বিধিনিষেধগুলি মানতে পারি, তাহলে আরও ভাল হবে। করােনার দ্বিতীয় ঢেউয়ে ডেথ রেট ০.৫৬ শতাংশ। যা কিনা প্রথম ঢেউয়ের তুলনায় অনেকটাই কম।”

এদিকে রাজ্যে করােনার টিকাকরণ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “এখনও পর্যন্ত রাজ্যের ১.৪ কোটি লােককে করােনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আমরা বেশি অগ্রাধিকার দিচ্ছি গরিব মানুষ, যাঁরা কাজের মধ্যে থাকে তাঁদের। যেমন- অটো-টোটোচালক, রিক্সাওয়ালা, ট্যাক্সিচালক, বাস ড্রাইভার-কন্ডাক্টর, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, ডাক্তার, নার্স, পুলিশকেই ভ্যাকসিন দেওয়া হবে। এখনও পর্যন্ত এই সমস্ত পেশার সঙ্গে যুক্ত মানুষ এবং সংবাদমাধ্যম মিলিয়ে ১ কোটি ৪০ লক্ষ লােককে করােনার টিকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আগামিদিনেও যত টিকা পাব, সেগুলিও দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে এখনও পর্যন্ত করােনা ভ্যাকসিনেশনে বাংলা কিন্তু এক নম্বরে।”

কেন্দ্রের সাথে দ্বন্দ্বের মাঝেই করোনা নিয়ে আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী। এরপরই ফের কেন্দ্রকে তিন কোটি ভ্যাকসিন দেওয়ার জন্য আবেদনও জানান তিনি। করোনা সংক্রমণ অনেকটা কমে আসায় রাজ্যবাসীর মনেও আশার আলো জেগেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন