আজ দশ জনপদে বৈঠক মমতা-সনিয়ার, এদিকে দু’দিন ধরে রাহুলের মিটিং-এ নেই TMC

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ দশ জনপদে বৈঠক মমতা-সনিয়ার, ২৪ এর লড়াইয়ের যে প্রস্তুতি শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো, আজকের বৈঠক তার মধ্যে অন্যতম। ওয়াকিবহাল মহল মনে করছে এতদিন ধরে বাংলা জয়ের পর থেকে দেশ জয়ের লক্ষ্যে যে সলতে পাকাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভানেত্রীর সঙ্গে আজকের বৈঠক অন্য মাত্রা দেবে তাকে।

আরও পড়ুনঃ আইপ্যাক কর্মীদের তলব, রবিবার হাজিরা দেওয়ার কড়া নির্দেশ ত্রিপুরা পুলিশের

এবারের দিল্লি সফরে এমনিতেই ব্যাক টু ব্যাক বৈঠক করছেন তৃণমূল সুপ্রিমো। গতকাল প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠক করেছেন কংগ্রেসের তিন নেতার সঙ্গেই। তার পরেই আজ দশ জনপদে বৈঠক মমতা-সনিয়ার। এই মুহুর্তে সেদিকেই তাকিয়ে আছে গোটা দেশের রাজনৈতিক মহল। ২৪ এর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের এক করার যে ডাক দিয়েছেন তা কতটা সফল হবে তার খানিকটা বোঝা যাবে আজকের বৈঠকেই।

তৈরি হবে দেশের রাজনীতির নয়া সমীকরণ, আজ দশ জনপদে বৈঠক মমতা-সনিয়ার। 

আজ দশ জনপদে বৈঠক মমতা-সনিয়ার, এদিকে দু'দিন ধরে রাহুলের মিটিং-এ নেই TMC
আজ দশ জনপদে বৈঠক মমতা-সনিয়ার, এদিকে দু’দিন ধরে রাহুলের মিটিং-এ নেই TMC

গত দিন কয়েক ধরেই দেশে বিজেপি বিরোধী ঐক্য তৈরি করতে বেশ সক্রিয় হয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। সুর চড়িয়েছেন পেগাসাস নিয়ে। তবে ধন্দ তৈরি করছে অন্য ইস্যু। যেখানে আজ বিরোধী ঐক্য নিয়ে বৈঠক করবেন মমতা-সনিয়া, সেখানে গত দু’দিন ধরে রাহুলের ডাকা বৈঠকে আশ্চর্যজনক ভাবে অনুপস্থিত তৃণমূল।

আজ দশ জনপদে বৈঠক মমতা-সনিয়ার, এদিকে দু'দিন ধরে রাহুলের মিটিং-এ নেই TMC
আজ দশ জনপদে বৈঠক মমতা-সনিয়ার, এদিকে দু’দিন ধরে রাহুলের মিটিং-এ নেই TMC

গতকাল রাহুলের বৈঠকে ডিএমকে, শিবসেনা সহ একাধিক দল উপস্থিত থাকলেও মমতার দলের কেউ ছিলেন না সেখানে। আজও রাহুলের উপস্থিতিতে মল্লিকার্জুন খাগড়ের নেতৃত্বে বৈঠক হয়, সেখানেও গরহাজির তৃণমূলের প্রতিনিধিরা। সকল দল মিলে অধিবেশনে মুলতুবির প্রস্তাব নিয়ে আলোচনা করলেও সেখানে তৃণমূল থাকবে কিনা বোঝা যায়নি। দুই বিপরীত ধর্মী ঘটনায় বেশ ধন্দ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে এই মুহুর্তে সকলের চোখ দশ জনপদের বৈঠকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত