গত রবিবারই ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল৷ আর তার পরেই ফের উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী ১৩ মার্চ প্রশাসনিক সভা করবেন ফুলবাড়িতে। কদিন আগেই ফুলবাড়ি ভিডিয়োকন মাঠে সভা করে যান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: তৃণমূলে ফিরে ভুল হয়েছে, লোকসভার টিকিট না পেয়ে ‘মুখভার’ অর্জুনের!

আবারও সেই ভিডিয়োকন মাঠেই আসতে চলেছেন তিনি। ইতিমধ্যে চলছে জোরকদমে প্রস্তুতি। বিশেষ কিছু সরকারি অনুষ্ঠান রয়েছে সেখানে। জানা গিয়েছে, আগামী ১৩ মার্চ শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি, উত্তরবঙ্গ জুড়ে রাজনৈতিক সভা ও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

সেই মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও সূত্রের খবর। গত একাধিক ভোটে তৃণমূলকে উত্তরবঙ্গ সেভাবে সাফল্য দেয়নি। তাই এবারের নির্বাচনে সেই সাফল্য পেতে মরিয়া শাসক শিবির।
প্রার্থীর নাম ঘোষণা পরেই উত্তরবঙ্গ সফরে মমতা

গত কয়েক সপ্তাহ ধরেই একাধিকবার একাধিক জেলার সফরে যেতে দেখা গিয়েছে তৃণমূলনেত্রীকে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সভা করেছিলেন। তার আগে গিয়েছিলেন পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে।



