Suvendu Adhikari: আপনাকে আপনার পিসি সর্বভুক করেছে, অভিষেককে বেনজির আক্রমণ শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন হাজরার সভা থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন তিনি। জানালেন, আপনাকে আপনার পিসি সর্বভুক করেছে।

আরও পড়ুনঃ South Dinajpur: বিডিও-কে চেয়ার ছুঁড়ে মারলেন বিজেপি নেতা, বিস্ফোরক অভিযোগ ঘিরে উত্তপ্ত বালুরঘাট

এদিন বিরোধী দলনেতা বলেন, বাবু সোনা আপনি আজকে কোথায় আছেন? একসঙ্গে মেঘালয়ে গেছেন। কয়েকদিন আগে আমার হোমটাউনে সভা করতে গিয়েছিলেন। অনেক কথা তিনি বলেছেন। প্রচন্ড উত্তেজিত পকেটে দুই হাত ঢোকানো। বাবুসোনা বলেছিলেন, আমি সভা করতে এসেছি, আর বিরোধী দলনেতা ওনাদের চোখে আমি গদ্দার। আমি নাকি হোমটাউন ছেড়ে ডায়মন্ড হারবারে লেজ গুটিয়ে পালিয়েছি।

আপনাকে আপনার পিসি সর্বভুক করেছে, তীব্র কটাক্ষ শুভেন্দুর
আপনাকে আপনার পিসি সর্বভুক করেছে, তীব্র কটাক্ষ শুভেন্দুর

তিনি আরও বলেন, তা বাবুসোনা আপনি আর আপনার আলোকবর্তিকা, চোরেদের মহারানী, যিনি আপনাকে আলালের দুলাল করেছেন। যিনি আপনাকে ছোটকাদার চায়ের দোকান ভেঙে ৬ তলা শান্তিনিকেতন বানিয়ে দিয়েছেন। যিনি আপনাকে সর্বভুক করেছেন, কয়লা খান, বালি খান, পাথর খান, গরু খান, মদের বোতলের টাকা খান। ডিয়ার লটারি বেচে খান। আপনি আর আপনার পিসিমা আজকে কোথায় পালিয়েছে? লেজ গুটিয়ে পালিয়েছেন? নাকি বোরখা পড়ে পালিয়েছেন।

তাঁর সংযোজন, দক্ষিণ কলকাতায় একটাও কাউন্সিলর নেই আমাদের। একটাও বিধায়ক নেই আমাদের। একটা পাঠাগার ও পুজো কমিটিতেও বিজেপির লোককে ঢুকতে দেয় না। কীসের এত ভয়? সবে ৫ টা ২০। রাত্রি এখনও হয়নি। ভয়েরকারণ, আপনি পশ্চিমবঙ্গে মিথ্যে কথা বলে ক্ষমতায় এসেছেন। আর এখন টিকে আছেন শুধু পুলিশের ওপর নির্ভর করে। একইসঙ্গে আগামীকাল তৃণমূলের পাল্টা সভা নিয়ে কটাক্ষ করতে পিছপা হননি শুভেন্দু। তিনি বলেন, এ ডর মুঝে আচ্ছা লগ রাহা হেয়। দক্ষিণ কলকাতার বিজেপিকে কাউন্টার করতে হবে। পুলিশ বাবা পার করেগা।

আপনাকে আপনার পিসি সর্বভুক করেছে, তীব্র কটাক্ষ শুভেন্দুর

আপনাকে আপনার পিসি সর্বভুক করেছে, তীব্র কটাক্ষ শুভেন্দুর
আপনাকে আপনার পিসি সর্বভুক করেছে, তীব্র কটাক্ষ শুভেন্দুর 

নন্দীগ্রামের বিধায়কের বার্তা, আওয়াজ তুলুন তিনটে ইস্যুতে। এক, ঘুষ মুক্ত মেধা যুক্ত কর্মসংস্থান। মুর্শিদাবাদের হরিহরপাড়ার প্রধান রুমে ঢুকে টেটের উত্তর বলছে কানে কানে। টেটের নামে প্রহসন হয়েছে। এর মাধ্যমে রাজ্যজুড়ে বেকার সৃষ্টি করা হয়েছে। এদেরকে সরাতেই হবে। একইসঙ্গে পুলিশের বিরুদ্ধেও আক্রমণ শানান তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর