রক্তের সম্পর্ককে প্রতিষ্ঠা করতে গিয়েই দলের পুরোনো নেতাদের উপেক্ষা করছেন মমতা; মন্তব্য শোভনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়৷তিনি জানিয়েছেন,রক্তের সম্পর্ককে প্রতিষ্ঠা করতে গিয়েই দলের পুরোনো নেতাদের উপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকাল বেলেঘাটায় পদযাত্রা করেন শোভন৷ সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ সেই সভা থেকেই তৃণমূলনেত্রীকে আক্রমণ করেন শোভন৷

আরও পড়ুনঃ গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি

শোভন বলেন, “রক্তের সম্পর্ককে প্রতিষ্ঠা করতে গিয়ে যাঁরা ঘাম,রক্ত, শ্রম দিয়ে তৃণমূলকে প্রতিষ্ঠা করেছেন, তাঁদেরকেই ধাক্কা মেরে বের করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচনে মানুষই তৃণমূল কংগ্রেসকে ধাক্কা দিয়ে এর জবাব দেবে৷’ তবে বলার অপেক্ষা রাখে না, শোভনের তোপ যে আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই৷

বার বারই তৃণমূলনেত্রীর বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা৷ শুভেন্দু অধিকারী, শোভন চট্টোপাধ্যায়ের মতো দলত্যাগী তৃণমূল নেতাদের নিশানাতেও রয়েছেন অভিষেক৷ তৃণমূল নেত্রী কে ছাড়াও কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক ফিরহাদ হাকিমকেও আক্রমণ করেছেন শোভন৷

তিনি বলেন, ‘আমি ছেড়ে আসার পর কলকাতা পুরসভার দায়িত্ব যাঁরা নিয়েছেন, নির্বাচন হলে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মানুষই বুঝিয়ে দেবেন তাঁরা ঠিকমতো দায়িত্ব পালন করেছেন কি না৷’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত