“সিপিএম আর বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে”, মেদিনীপুরের জনসভা থেকে বললেন মমতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : “সিপিএম আর বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে”, শুক্রবার মেদিনীপুরের কলেজ মাঠের ঐতিহাসিক জনসভা থেকে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দলকে ঐক্যবদ্ধ রাখতেই বধ্যকর তিনি। ৯৮ সালের পর এই প্রথম বাইশ বছরে এই প্রথম তাঁর নিজের হাতে গড়া সেই দল ভেঙে বেড়িয়ে যেতে চাইছেন দাদার অনুগামীরা এবং ক্রমশই বাড়ছে সেই সংক্রমণ।

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি-তে গেলে আমিও যাব, নাহলে নয়! মন্তব্য উদয়নের।

অর্থাৎ ভোটের আগে দলের কর্মীদের ঐক্যবদ্ধ রাখাই এখন বড় সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে তৃণমূলের কাছে। কি কি বলছেন মুখ্যমন্ত্রী? ১)”সমগ্র ভারতবর্ষ জুড়ে কৃষি আন্দোলন হচ্ছে। আজ অনেক জেলায় নবান্নও হচ্ছে। নতুন ধান হাতে নিয়ে শপথ করে বলছি কৃষকদের সাথে আছি আর থাকবো। কৃষকদপর আন্দোলনে আমরা ছিলাম,আছি আর থাকবো”। ২) “আমি নন্দীগ্রামকে ভুলিনি,সিঙ্গুর ভুলিনি। কাল ব্লকে ব্লকে ধর্ণা চলবে। এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি।”

৩) “সিপিএম আর বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। টাকা ছড়াচ্ছে, দাঙ্গা লাগাচ্ছে৷ কুৎসা করছে, চক্রান্ত করছে, দল ভাঙচ্ছে, মানুষের ভালোবাসা ভাঙছে। জেনে রাখো, ভারতবর্ষের মাটি থেকে তোমাদের উৎখাত করার সনয় চলে এসেছে।” ৪) “কৃষিবিল বেআইনি। হয় প্রত্যাহার করো নয় বিজেপি সরকার ক্ষমতা ছাড়ো।” ৫) “যেকোনো মুহূর্তে ভারতীয় রেল হয়ে যাবে সেল।”

৬) “কোল মাইনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে, বলছে বেসরকারি করে দেবে।” ৭) “আমাদের জাওয়ানেরা দেশরক্ষার জন্য লড়াই করে বলছে বেসরকারি করে দেবে।” ৮) “ছত্রধর মাহাতোকে আমি আজ আসতে বলেছিলাম। আমরা অতীত ভুলি না। ২০০৮ সালে ওকে মাওবাদী তকমা দিয়ে গ্রেফতার করা হয়েছিল। যখন ওকে গ্রেফতার করা হয়েছিল তখনও ও তৃণমূল কংগ্রেসের সদস্য ছিল।” ৯) “বামপন্থীরা অনেকেই বিজেপিদের সমর্থণ করেন না। আমি তাদের স্যালুট জানাই। কিন্তু সিপিএম নামের যে দলটি একের পর এক সন্ত্রাস করেছিল, তাঁরা হয়েগেছে বিজেপির সবচেয়ে বড় রক্ষক। বিজেপি হয়েছে তাঁদের ভক্ষক। আর কংগ্রেস কখন কার গালল চুমু খেয়ে হয়েছে তক্ষক। অঙ্কা-বঙ্কা-সঙ্কা। এরা নাকি দেশ চালাবে!”

“সিপিএম আর বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে”, ১০) “মা-বোনেরা যেমন চুলও বাঁধে। আপনারা সব পারেন। তেমন দিন এলে আপনারা হাতাখুন্তি নিয়ে রাস্তায় দাঁড়াবেন।” ১১) “পিএম কেয়ারে কত টাকা জমা পড়েছে, শ্বেতপত্র বের করুক।” ১২) “সংবাদমাধ্যমকে বলে দেওয়া হচ্ছে এটা করবেন না। ওটা বলা যাবে না। দরকারে গুলি করপ মেরে দিয়ে উল্টে বলবে কোভিডে মরে গেছে। এরকম একটা জঘন্য রাজনৈতিক দল। মিথ্যের ডাস্টবিন নিয়ে বসে আছে আর বড়বড় কথা।” ১৩) “কিন্তু একটা কথা মনে রাখো বিজেপি, বাংলা গুজরাট হবে না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত