“দুয়ারে সরকারের” পর “পাড়ায় পাড়ায় সমাধান” বোলপুরে ঘোষণা মুখ্যমন্ত্রীর ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দুয়ারে সরকার কর্মসূচির পর ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি নিয়ে আসতে চলছে রাজ্য সরকার। সোমবার বোলপুরে প্রশাসনিক বৈঠকের শুরুতেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, নতুন করে ছোট ছোট কাজ করার জন্যই এই পাড়ায় পাড়ায় কর্মসূচি। আজ গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একটি সভাতে বললেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : অখিল গিরি অসুস্থ তাই নন্দিগ্রামে হবে না মমতার সভা, জানালেন সুব্রত মুখোপাধ্যায়

দুয়ারে সরকার পৃথিবীর মধ্যে এক নম্বর মডেল হবে। এই কাজে যারা যুক্ত আছেন তাঁদের নাম স্বর্ণাক্ষরে চিহ্নিত থাকবে। ২রা জানুয়ারি থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়ে চলবে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন ছোটোখাটো কাজও এই প্রকল্পের আওতায় থাকবে। পাড়ার ছোটসমস্যা সমাধান করা যাবে এই প্রকল্পের মাধ্যমে। এই জন্য গঠিত হবে আলাদা টাস্ক ফোর্স। রাস্তা নির্মাণও এই প্রকল্পের আওতায় থাকবে বলে জানিয়েছেন মুখ্যসচীব।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, যেখানে জনবসতি নেই সেখানে মানুষের সমস্যা হবে না। পাথরচাপড়ি কোলে ১ লাখ ছেলে মেয়ের কর্মসংস্থান হবে। পৃথিবীর এটা দ্বিতীয় সর্ববৃহৎ কোল্টবেল্ট হবে। এখানে কাউকে গৃহহীন হতে দেব না। এখন জমিটা পুরোটা খালি। ওখনকার আশেপাশে লোকেদের নিয়েই প্রাথমিক ভাবে কাজ শুরু করা যাবে। আদিবাসীদের জমি, চাকরি থেকে যাতে কেউ বঞ্চিত না হন, সেই দিকটাও দেখতে হবে। এই প্রোগ্রামটা হলে বাংলায় ১০০ বছর বিদ্যুতের অভাব হবে না।

“দুয়ারে সরকারের” পর “পাড়ায় পাড়ায় সমাধান” বোলপুরে ঘোষণা মুখ্যমন্ত্রীর, আজ বেলা সাড়ে ১২টায় সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে হেলিকপ্টারে বীরভূমের উদ্দেশে রওনা দেন তিনি। দুপুর ১টা বোলপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে যান মুখ্যসচীব আলাপন বন্দোপাধ্যায়। এরপর সাংবাদিক বৈঠকে একাধিক কর্মসূচির কথার বলেন। আগামীকাল বোলপুরে অমিত শাহ-র পালটা পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই একই জায়গাতেই পদযাত্রা করবেন তৃণমূলনেত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত