নজরবন্দি ব্যুরোঃ এবার রাষ্ট্রপতি নির্বাচনে আদিবাসী মহিলা এবং বিজেপির বর্ষীয়ান নেত্রী দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে বিরোধীদের তরফে প্রার্থী করা হয়েছে প্রাক্তন তৃণমূল নেতা যশবন্ত সিনহাকে। তবুও দ্রৌপদী মুর্মুর সমর্থনে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দৌপদী মুর্মুর জেতার সম্ভাবনা বেশী।
আরও পড়ুনঃ Suvendu Adhikari: শুভেন্দুর কনভয়ে ট্রাকের ধাক্কা, একটুর জন্য রক্ষা পেলেন
দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। আগে থেকে যদি বিজেপি জানাত যে, একজন তফশিলি, আদিবাসী মহিলাকে তাঁরা প্রার্থী করছে, তাহলে আমরাও চেষ্টা করতাম। বৃহত্তর স্বার্থে বিরোধী ১৬-১৭টা দল বসে সিদ্ধান্ত নিতে পারতাম। সর্বসম্মতিতে একজন প্রার্থী হলে, তা দেশের পক্ষে ভাল হতো।

তিনি আরও বলেন, এপিজে আবদুল কালামও আগে হয়েছেন। কিন্তু বিজেপি ফোনে কেবল আমাদের মতামত জানতে চেয়েছিল। ওদের মতামত জানায়নি। বৃহত্তর স্বার্থে, সর্বসম্মত প্রার্থী আমি সর্বদা পছন্দ করি। কিন্তু যেহেতু আমরা ১৭-১৮টা দল একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছি, তাই সকলে না বললে আমি একা ফেরাতে পারি না। আমি চাই রাষ্ট্রপতি নির্বাচন শান্তিপূর্ণ হোক।
দৌপদী মুর্মুর জেতার সম্ভাবনা বেশী, বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

যদিও প্রার্থী বাছাই নিয়ে আগে থেকেই বিরোধী দলের মধ্যে মতান্তর দেখা দিয়েছিল। সিপি(আই)এম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছিলেন, আরও ভালো প্রার্থী হতে পারত। ইতিমধ্যেই বিরোধী শিবির থেকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং বহুজন সমাজবাদী পার্টি দ্রৌপদী মুর্মুকে সমর্থনের কথা জানিয়েছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ভোল বদলের সুর।



