শিল্পপতি মুকেশ অম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার মুম্বইয়ে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিয়ের অনুষ্ঠানে যাবার আগে তিনি বৈঠক করলেন ইন্ডিয়া জোটের দুই গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে। দেখা করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এরপরে চলে আসেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে।
মাতোশ্রীতে গিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, “আগামী কিছুদিনের মধ্যেই কেন্দ্রের এনডিএ সরকার পড়ে যাবে। বাংলায় তো কংগ্রেস, সিপিএমের সঙ্গে কোনও জোট নেই। আমরা তো সিপিএমকে হারিয়েই ক্ষমতায় এসেছি। তাই ওদের হাত ধরে চলব না। তবে দিল্লিতে কংগ্রেস-সহ সকলে আমরা একসঙ্গে আছি। আর আমরা যথেষ্ট শক্তিশালী।”



আগামী ২৩ জুলাই তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে ইন্ডিয়া জোটের নেতা-নেত্রীদের এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, বাজেট অধিবেশনে কেন্দ্র সরকারকে চাপে ফেলতে বিরোধীদের পক্ষ থেকে কি কি হতে পারে তা নিয়েই আলোচনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং উদ্ধব ঠাকরের মধ্যে।
মাতোশ্রীতে ঠাকরে পরিবারের সঙ্গে দেখা মমতার, বেরিয়েই বললেন ‘এই মোদি সরকার বেশিদিন নেই’!



মুম্বইতে পা রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই দেখা করেন রিলায়েন্স কর্তা মুকেশ অম্বানির সঙ্গে। সেখানে তৃণমূল নেত্রীকে গলায় উত্তরীয় পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শিল্পপতি। আজ আজ মুকেশ আম্বানির ছেলের বিয়েতে দেশের একাধিক হেভিওয়েট নেতা-নেত্রীরা উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন খেলা ও বিনোদন জগতের তারকারাও। তবে উল্লেখযোগ্যভাবে, সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে এলেও তাঁরা এই বিয়েতে উপস্থিত থাকছেন না।







