নজরবন্দি ব্যুরোঃ পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা, মাদ্রাসায় ৫০ হাজার কোটি অনুদান! আজ নজিরবিহীন ভাবে বিধানসভায় অর্থমন্ত্রী অমিত মিত্রের স্থানে বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অর্থমন্ত্রী অমিত মিত্রর অসুস্থতার কারণে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের অনুমতি নিয়ে বাজেট বক্তৃতা পেশ করেন মমতা। এদিন বাজেট বয়কট করেন বাম কংগ্রেস বিধায়করা, বাজেট শুরুর পর ওয়াকআউট করে বিজেপি।
আরও পড়ুনঃ আসন্ন নির্বাচনে বুঝে ভোট দিন, ‘সর্বশ্রেষ্ঠ’ অশোকের প্রশংসায় পঞ্চমুখ বাইচুং।


এদিন বাজেটে কার্যত কল্পত্রুর রুপ নেন মুখ্যমন্ত্রী। কৃষি, স্বাস্থ্যখাতে তথা শিক্ষা খাতে বিপুল বরাদ্দের প্রস্তাব দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, “তফশিলি জাতি, উপজাতি ও আদিবাসীদের জন্য ১০০টি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হবে। এর জন্য় ৫০ কোটি টাকা ব্যয়বরাদ্দ রাখা হচ্ছে। অলচিকি ভাষার জন্য ১৫০০ স্কুল তৈরির প্রস্তাব দিচ্ছি। যার জন্য ১০০ কোটি টাকা ব্যয়বরাদ্দ করে রাখা হচ্ছে। নেপালি, হিন্দি, উর্দু, কামতাপুরি ভাষার জন্য ১০০টি নতুন স্কুল তৈরি করা হবে। আগামী অর্থবর্ষে এর জন্য ৫০ কোটি টাকা ব্যয়বরাদ্দ করা হচ্ছে।
নিয়োগের বার্তা দিয়ে মমতা বলেন, “গত ১০ বছরে ৪ লক্ষের বেশি শূন্যপদে নিয়োগ হয়েছে। আগামী ৩ বছরে বিভিন্ন বিভাগে শূন্যপদগুলিতে নিয়োগ হবে। বিগত ১০ বছরে ১০০ দিনের কাজে ৭.২৪ কোটি গ্রামের মানুষের কর্মসংস্থান হয়েছে।” এছারাও পার্শ্বশিক্ষকদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধির ঘোষণা করেন মমতা বন্দোপাধ্যায়। তিনি জানান, প্যারাটিচার ও চুক্তিভিত্তিক শিক্ষকদের প্রতি বছর ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিতে ১০০ কোটি বরাদ্দ করার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি তিনি বলেন, ৪৬ হাজার কিমি নতুন গ্রামীণ রাস্তা, ১০ হাজার কিমি রাস্তা সংস্কার, রাজ্য সড়কের সঙ্গে সংযুক্ত করে নেওয়া হবে। রুবি থেকে কালিকাপুর উড়ালপথ, উল্টোডাঙা থেকে পোস্তা বাজার উড়ালপথ, চিংড়িঘাটা থেকে নিউটাউন পর্যন্ত উড়ালপুল, পাইকপাড়া থেকে শিয়ালদহ পর্যন্ত উড়ালপথ। উড়ালপথ নির্মাণে ২,৫৭৫ কোটি টাকা বরাদ্দ। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে কমিশনকে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অ্যান্ড ব্রিজ কমিশন গঠনের প্রস্তাবও দেন তিনি।









