পুলওয়ামার মত ঘটনা ঘটতে পারে বাংলায়, বিজেপির ‘ষড়যন্ত্র’ ফাঁস করলেন Mamata Banerjee

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলায় পুলওয়ামার মত ঘটনা ঘটাতে পারে বিজেপি, শুক্রবার শহীদ মঞ্চ থেকে এমনটাই দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মণিপুর ইস্যুতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। এদিন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্র এবং বাংলার বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন: ২১ জুলাইয়ের সভা শেষ করে মঙ্গলাহাটে মমতা, ঘুরে দেখলেন ক্ষতিগ্রস্ত এলাকা

সম্প্রতি মণিপুরে দুই মহিলাকে গণধর্ষণের পর নগ্ন করে রাস্তায় প্যারেড করানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি গত মে মাসের বলেই দাবি করা হয়েছে। বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে প্রথমবার মণিপুর নিয়ে মুখ খোলেন নরেন্দ্র মোদী। দুঃখ প্রকাশ করতে গিয়ে বাংলা, রাজস্থান, ছত্তিসগড় রাজ্যের কথা উল্লেখ করেন। এনিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন, “বাংলাকে নতুন করে বদনাম করার চক্রান্ত চলছে। বিজেপি এবার নিজেরাই ঘটনা সাজিয়ে পুলওয়ামারের মতো ফেক নাটক করতে পারে। সেটা করে বাংলাকে অশান্ত করার চক্রান্ত করেছ ওরা, আমি সেই প্রমাণও পেয়েছি।”

পুলওয়ামার মত ঘটনা ঘটতে পারে বাংলায়, বিজেপির 'ষড়যন্ত্র' ফাঁস করলেন Mamata Banerjee

মণিপুরের ঘটনায় মোদীর বক্তব্য নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “মণিপুরের নাম বলতে গিয়ে বাংলা, রাজস্থান, ছত্তীসগড়ের নাম উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী। বাংলাকে বদনাম করতে চাইছে। ওরা চায় এখানে পুলওয়ামার মত ঘটনা ঘটাতে। কোনও প্ররোচনায় পা দেবেন না।” একইসঙ্গে সকলকে সতর্ক থাকার কথা বলেন মুখ্যমন্ত্রী।

পুলওয়ামার মত ঘটনা ঘটতে পারে বাংলায়, বিজেপির 'ষড়যন্ত্র' ফাঁস করলেন Mamata Banerjee

উল্লেখ্য, ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় পাক জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। এই ঘটনা গোটা দেশের গায়ে কাঁটা ধরিয়ে দেয়। এরপর কেন্দ্রের তরফে দাবি করা হয়, ভারতীয় সেনা পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে।

পুলওয়ামার মত ঘটনা ঘটতে পারে বাংলায়, বিজেপির ‘ষড়যন্ত্র’ ফাঁস করলেন Mamata Banerjee

পুলওয়ামার মত ঘটনা ঘটতে পারে বাংলায়, বিজেপির 'ষড়যন্ত্র' ফাঁস করলেন Mamata Banerjee
পুলওয়ামার মত ঘটনা ঘটতে পারে বাংলায়, বিজেপির ‘ষড়যন্ত্র’ ফাঁস করলেন Mamata Banerjee

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত