Loksabha Election: ৩ রাজ্যের জয়ে আশায় বুক বাঁধছে বঙ্গবিজেপি, লোকসভাকে টার্গেট করে উত্তরবঙ্গ সফরে মমতা-অভিষেক!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর গতকাল (৩ ডিসেম্বর) চার রাজ্যের ফলপ্রকাশ হয়েছে। তিন রাজ্যে নিরঙ্কুশ সাফল্য পেয়েছে বিজেপি। দলের এই জয়ের উচ্ছ্বাস বঙ্গ বিজেপিতেও। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই ফল লোকসভার আগে দলীয় কর্মীদের শক্তি বাড়াবে। এসবের মাঝেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: প্রশ্নের মুখে INDIA জোট, রাজস্থানের ৬ টি আসনে CPIM কংগ্রেসের ভোট কাটাকাটিতে জয়ী BJP!

সোমবারই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে কলকাতা বিমানবন্দরে আসেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁদের প্রশ্নের উত্তর দিয়েছেন তৃণমূল সাংসদ। দলীয় সূত্রে আগেই জানা গিয়েছিল, ৪ ডিসেম্বর অর্থাৎ আজ দুপুর ১ টায় কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে উড়ে যাবেন অভিষেক। সেখান থেকে কার্শিয়াঙে যাবেন সড়কপথে। আগামী বৃহস্পতিবার কার্শিয়াঙের নয়াবাজার কমিউনিটি হলে যাবেন তিনি। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা।

৩ রাজ্যের জয়ে আশায় বুক বাঁধছে বঙ্গবিজেপি, লোকসভাকে টার্গেট করে উত্তরবঙ্গ সফরে মমতা-অভিষেক

জানা গিয়েছে, আগামী ৭ ডিসেম্বর কার্শিয়াঙে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলের বিয়ের অনুষ্ঠান আছে। ওইদিন সেখানে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন সূত্রে খবর, ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই কি সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন তিনি? নাকি আরও অন্য কর্মসূচি রয়েছে তাঁর? উত্তর এখনও স্পষ্ট নয়।

৩ রাজ্যের জয়ে আশায় বুক বাঁধছে বঙ্গবিজেপি, লোকসভাকে টার্গেট করে উত্তরবঙ্গ সফরে মমতা-অভিষেক

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলেন। জয়ী দলকে শুভেচ্ছা দেওয়ার পাশাপাশি পরাজিতদের ঘুরে দাঁড়ানোর বার্তা দেন। কেন্দ্র ও বিজেপিকে নিশানায় এনে বলেন, ‘ইন্ডিয়ার ভবিষত মানুষ ঠিক করবে। যাঁরা ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করে আমি মনে করি তাঁরা রাজনৈতিকভাবে দেউলিয়া। এই রাজনীতি চিরস্থায়ী হয় না। এদের রাজনৈতিক পতন সময়ের অপেক্ষা।’

৩ রাজ্যের জয়ে আশায় বুক বাঁধছে বঙ্গবিজেপি, লোকসভাকে টার্গেট করে উত্তরবঙ্গ সফরে মমতা-অভিষেক

৩ রাজ্যের জয়ে আশায় বুক বাঁধছে বঙ্গবিজেপি, লোকসভাকে টার্গেট করে উত্তরবঙ্গ সফরে মমতা-অভিষেক
৩ রাজ্যের জয়ে আশায় বুক বাঁধছে বঙ্গবিজেপি, লোকসভাকে টার্গেট করে উত্তরবঙ্গ সফরে মমতা-অভিষেক

তিন রাজ্যে বিজেপির জয়ের পর উচ্ছ্বসিত গেরুয়া শিবির। এনিয়ে অভিষেক বলেন, ‘২০১৮ সালে যখন তিনটে রাজ্যে যখন কংগ্রেস জিতেছিল তখন বিজেপির তরফে বলা হয়েছিল এর প্রভাব ২০১৯ এর লোকসভা ভোটে পড়বে না। তাদেরই যুক্তি ধরলে ২০২৪-এর নির্বাচনে এই ফলাফলের প্রভাব পড়বে না।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত