মমতার সিদ্ধান্ত, দলনেতা ফিরহাদ হাকিম, চেয়ারম্যান হলেন মালা রায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে কলকাতা পুরনিগমের দলনেতা হলেন ফিরহাদ হাকিম। অর্থাৎ মেয়র হিসাবে নির্বাচিত হলেন তিনি। চেয়ারম্যান হলেন মালা রায়। এছাড়াও ডেপুটি মেয়র হলেন অতীন ঘোষ। বাকি ডেপুটি মেয়র সহ ১৩ জনের মেয়র পারিষদ গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ অভিযোগ থাকলেও ফিরহাদে আস্থা! নাকি নতুন মুখে ভরসা?

নতুন মে্যর পারিষদ হিসাবে থাকছেন দেবাশীষ কুমার, দেবব্রত মজুমদার, সন্দীপন সাহা, স্বপন কুমার, আমিরুদ্দিন ববি, বৈশ্বানর চট্টোপাধ্যায়, রাম পেয়ারে রাম, জীবন সাহা সহ ১৩ জনের বাম ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাল কাজ করলে দল দেখবে। এখানে কোনও ব্যক্তিগত লবি নেই বললেন মমতা। তৃণমূলে একটাই লবি দল। একটাই নেতা মা-মাটি-মানুষ। সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়ে মালা রায় বলেন, গত ৫ বছরের অভিজ্ঞতা নিয়ে এবারের কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন। কীভাবে হাউজে বিরোধীদের সমান গুরুত্ব দিয়ে কাজ করা হবে। বিরোধীরা যাতে কাজ করতে পারে সেদিকেও নজর রাখবেন বলে জানিয়েছেন তিনি।

মৃত্যু পর্যন্ত নিজের জীবন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসের ওপর নির্ভর করেই কাজ করবেন বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। তবে ইস্তেহারে লেখা প্রতিটি কথা অক্ষরে অক্ষরে বস্তবায়নের কথা জানালেন তিনি। তবে ৬ মাস অন্তর রিপোর্ট কার্ড দেখেই পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার সিদ্ধান্ত, দলনেতা ফিরহাদ হাকিম

মমতার সিদ্ধান্ত, দলনেতা ফিরহাদ হাকিম
মমতার সিদ্ধান্ত, দলনেতা ফিরহাদ হাকিম

এদিন ১৬ টি বরোতে ৯ জন মহিলার নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সকলকে একযোগে কাজ করার বার্তা দিয়েছেন তিনি। যারা পরাজিত হয়েছেন তাঁদেরকেও সঙ্গে নিয়ে কাজের আশ্বাস মুখ্যমন্ত্রীর। এমনকি যারা প্রত্যাশিত থেকেও যারা টিকিট পাননি তাঁদেরকেও কাজ ভাগ করে দেওয়া হবে এমনটাই আশ্বাস তৃণমূল সুপ্রিমোর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত