নজরবন্দি ব্যুরো: উত্তরবঙ্গ সফরে গিয়ে পাহাড়ের মানুষদের জন্য ঢালাও উন্নয়ন কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি জিটিএ-র জন্য আরও ৭৫ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করলেন। পাশাপাশি, আজ দার্জিলিং ও কালিম্পংয়ে মোট ৫৯টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: INDIA জোটের আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ডিসেম্বরেই, স্থির মেগা বৈঠকের দিনক্ষণ


বুধবার কলকাতা থেকে উত্তরবঙ্গের জন্য রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী লোকসভা নির্বাচনে পাহাড়কে নতুন করে গুরুত্ব দিতে চায় শাসক দল। যে কারণেই ৬ দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, ‘”উত্তরবঙ্গে শিল্পের উন্নতির জন্য মুখ্যসচিব বৈঠক করেছেন। ২৪ হাজার কোটির বিনিয়োগ উত্তরবঙ্গে হচ্ছে। আইটি সেক্টর হচ্ছে দার্জিলিং, কালিম্পংয়ে। অনিত থাপা, শান্তা ছেত্রী আমার সঙ্গে ঝগড়া করছে। দিদি দাও দাও করছে। আমি বলেছি, দেবো। আমার পরিবারের সঙ্গে বিয়েও হয়েছে পাহাড়ের মেয়ের। আমাদের রক্তের সম্পর্কও তৈরি হয়েছে।”

পাশাপাশি, মমতা আরও বলেন, “এখানে বহুদিন ধরে বন্ধ থাকা রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন অফ হিলস চালু করতে চলেছি। ২০০৩ থেকে বন্ধ ছিল। পাহাড়ে ১৪৬ আপার প্রাইমারি সেকেন্ডারি স্কুলে যে ৫৯০টি শিক্ষক শূন্যপদ আছে আমরা তা পূরণ করব। দার্জিলিং ও কালিম্পংয়ে অ্যাডহক কমিটি ফর ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড তৈরি হবে। ডিস্ট্রিক্ট বোর্ডেও ১ হাজার শূন্যপদ আছে। তাও পূরণ হবে। চা–সুন্দরী প্রকল্পে ৩ লক্ষ শ্রমিককে পাকা বাড়ি করে দিচ্ছি।”



পাহাড়ের সাথে রক্তের সম্পর্ক! GTA তহবিলের জন্য অতিরিক্ত ৭৫ কোটি বরাদ্দ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, উত্তরবঙ্গ গিয়ে তাঁর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিবাহ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে তিনি বলেন, “গতকাল যখন আমাদের পরিবারের ছেলের বিয়ে শেষ হল, বৃষ্টি শুরু হল। কেন এটা হয় জানেন? আমাদের যে কোনও অনুষ্ঠানের আগে একটু বৃষ্টি হয়। আমি যখন জন্মেছিলাম, মায়ের মুখে শুনেছিলাম বৃষ্টি হয়েছিল। আমি যখন চোেখ মেলেছিলাম রোদ উঠেছিল। দেখো আজ সকালে বৃষ্টি নেই। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমাদের অনুষ্ঠানও খুব ভালভাবে হয়েছে।”
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



