INDIA জোটের আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ডিসেম্বরেই, স্থির মেগা বৈঠকের দিনক্ষণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী বছর মার্চে লোকসভা নির্বাচনের সম্ভাবনা। হাতে আর মাত্র ৪ মাস। অথচ এখনও বিরোধী শিবির অর্থাৎ INDIA জোটের আসন বন্টন চূড়ান্ত হয়নি। গত ৬ তারিখ একটি বৈঠক কংগ্রেসের তরফে ডাকা হলেও অন্যান্য শরিকদের অসুবিধা থাকায় বৈঠক বাতিল করতে হয়। এবার জানা যাচ্ছে, চলতি মাস অর্থাৎ ডিসেম্বরেই আসন বন্টন নিয়ে বৈঠকে বসতে চলেছেন ‘ইন্ডিয়া’ জোটের তাবড় তাবড় নেতারা। ১৮, ১৯, ২০ ডিসেম্বরের মধ্যেই দিল্লিতে আয়োজিত হবে বৈঠকটি।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে খারিজ অভিষেকের আবেদন, নিয়োগ মামলায় আরও ‘বিপাকে’ TMC সাংসদ

পাঁচ রাজ্যের বিধানসভা ফলাফল প্রকাশের পর দেখা গেল, তিন রাজ্যেই গেরুয়া ঝড়। ক্ষমতায় থাকা রাজ্যও হাতছাড়া হল কংগ্রেসের। শুধুমাত্র তেলেঙ্গানায় সফলতা পেল হাত শিবির। এরই পরেই নড়েচড়ে বসে কংগ্রেস হাইকম্যান্ড। তড়িঘড়ি ৬ তারিখ ডাকা হয় বৈঠক। বৈঠক ডাকেন কংগ্রসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

INDIA জোটের আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ডিসেম্বরেই, স্থির মেগা বৈঠকের দিনক্ষণ
INDIA জোটের আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ডিসেম্বরেই, স্থির মেগা বৈঠকের দিনক্ষণ

কিন্তু, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের উত্তরবঙ্গ সফর আগে থেকেই স্থির থাকায় তিনি বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলেই জানান। উপস্থিত থাকতে পারেননি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। যে কারণে বাতিল হয়ে যায় বৈঠকটি।

INDIA জোটের আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ডিসেম্বরেই, স্থির মেগা বৈঠকের দিনক্ষণ

INDIA জোটের আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ডিসেম্বরেই, স্থির মেগা বৈঠকের দিনক্ষণ

INDIA জোটের আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ডিসেম্বরেই, স্থির মেগা বৈঠকের দিনক্ষণ

আগামী লোকসভায় বিজেপিকে হারাতে INDIA জোটের ঐক্যতা অত্যন্ত প্রয়োজনীয়। তার চেয়েও যেটা বেশি প্রয়োজনীয় সেটা হল, আসন ভাগাভাগি। কারণ, কংগ্রেসের সাম্প্রতিক অবস্থার বিচারে তাঁদের আসন ছাড়তে অনেক আঞ্চলিক দলই বিরূপ মনোভাব পোষণ করতে পারে। সেক্ষেত্রে আবার বাংলার রাজনৈতিক বিশেষজ্ঞরা আবার মনে করছেন, গুরুত্ব বাড়তে চলেছে মমতা বন্দ্যাোপাধায়ের। এখন, আসন ভাগাভাগি নিয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করেন জোটের নেতারা তা জানতে অপেক্ষা করতে হবে কমপক্ষে আরও দু’সপ্তাহ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত