লাগাতার বন্যায় দক্ষিণবঙ্গে মৃত ১৬, ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লাগাতার বন্যায় দক্ষিণবঙ্গে মৃত ১৬, গত কয়েকদিনে যে হারে বৃষ্টিপাত হচ্ছে বাংলায় তাতে জলের তলায় একাধিক জেলা। জলযন্ত্রণায় ভুগছে মহানগর। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘরের দেওয়াল ভেঙে প্রাণ হারিয়েছেন মোট ১৬ জন মানুষ।

আরও পড়ুনঃ প্রকাশিত হল CBSE দশমের ফল, পাশের হার ১০০ শতাংশ

সেই প্রসঙ্গে গতকাল, সোমবার নবান্ন সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ওই ১৬ জনের পরিবারের প্রতি ক্ষতিপূরণের। একই সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে তিনি মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য। প্রয়োজনে মন্ত্রীদের সেখানে থাকার কথাও বলেছেন তিনি।

কয়েকদিনের বৃষ্টিতে ভেসে গিয়েছে বহু গ্রাম। জল জমেছে শহর থেকে গ্রামের রাস্তায়। জল ঠেলে রোজকার জীবন অসহ্য হয়ে উঠেছে একপ্রকার। শহর কলকাতার পরিস্থিতি দেখে ইতিমধ্যে বিরোধীরা কাঠগড়ায় তুলেছে রাজ্য সরকারকে। দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতে প্রাণ হারিয়েছেন ১৬ জন। মুখ্যমন্ত্রী গতকাল পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত