প্রকাশিত হল CBSE দশমের ফল, পাশের হার ১০০ শতাংশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রকাশিত হল CBSE দশমের ফল, আজ মঙ্গলবার বেলা ১২টার সময় সিবিএসই ক্লাস ১০ এর ফলাফল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। করোনা মহামারীর জন্য এ বছর সিবিএসই বোর্ড দশম ও দ্বাদশের পরীক্ষা বাতিল করেছিল।

আরও পড়ুনঃ ফের কলকাতায় ভুয়ো অফিসারের খোঁজ! চাকরী দেবার নাম করে টাকা আত্মসাৎ

অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ছাত্রছাত্রীদের নম্বর দেওয়া হয়েছে। ২০ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এবার দশমের রেজাল্টের অপেক্ষায় ছিল। ইউনিট টেস্ট, মধ্য বার্ষিক পরীক্ষা এবং প্রি টেস্টের ফল থেকে নম্বর নির্ধারণ করা হয়েছে। ক্লাস টেনের পরীক্ষাগুলি ৪ মে শুরু হওয়ার এবং ৭ জুন শেষ হওয়ার কথা ছিল, অফলাইন মোডে।

 প্রকাশিত হল CBSE দশমের ফল, পাশের হার ১০০ শতাংশ
প্রকাশিত হল CBSE দশমের ফল, পাশের হার ১০০ শতাংশ

ব্যবহারিক পরীক্ষাগুলি ১ মার্চ থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে বোর্ড দশম শ্রেণীর পরীক্ষা বাতিল ঘোষণা করেছিল। সিবিএসই-র ফলাফল জানতে cbse.gov.in ও cbse.nic.in, এই দুই ওয়েবসাইটেও চোখ রাখা যেতে পারে।

প্রকাশিত হল CBSE দশমের ফল, পাশের হার ১০০ শতাংশ

এ ছাড়া ছাত্রছাত্রীদের কাছে এসএমএসের মাধ্যমে ফলাফল পৌঁছে যাবে। ডিজিলকার, উমঙ্গ অ্যাপের মাধ্যেও ফল জানা যাবে। যে পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হচ্ছে, তাতে যদি কেউ সন্তুষ্ট না হন, তাহলে অফলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। ২০২১ এ CBSE দশমে পাশের হার প্রায় ১০০ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত