নজরবন্দি ব্যুরোঃ বাড়িতে বিশেষ কোন অনুষ্ঠান রয়েছে। কি মেনু করবেন বুজতে পারছেন না? রোজকার চিকেনের ঝোল, কষা খেয়ে খেয়ে বিরক্ত। তাই একঘেয়েমি কাটাতে বানিয়ে ফেলতে পারেন সর্ষে চিকেন। এটি খেতে যেমন আহামরি। দেখতেও সুস্বাদু। জেনে নিন সর্ষে চিকেনের সুস্বাদু রেসিপি। যা আনবে চোখে জল মুখে হাসি।
আরও পড়ুনঃ শ্রাবন্তীর সঙ্গে পরকীয়ার কারনেই কি বিচ্ছেদ জিতু-নবনীতা? অবশেষে সত্যিটা সামনে এল


উপকরন
চিকেন
পেঁয়াজ কুঁচি
আদা বাটা
রসুন বাটা
কাঁচা লঙ্কা বাটা
সর্ষে বাটা
জোয়ান
নুন
হলুদ গুঁড়ো
কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো
চিনি
পাতিলেবু
সর্ষের তেল



প্রণালী
প্রথমে একটি মাঝারী সাইজের বাটি নিয়ে নিন। এরপর বাটির মধ্যে পরিমান মত নুন, রসুন বাটা,সর্ষে বাটা এবং দুটো লেবুর রস চিপে দিন। এরপর চিকেন গুলো ভাল করে ম্যারিনেট করে নিন। দু ঘণ্টা পর যখন চিকেনগুলো ভালভাবে ম্যারিনেট হয়ে যাবে। তারপর কড়াইতে ভাল করে মাংস গুলো লাল লাল করে ভেজে নিন। এরপর মাংস গুলো তুলে সরিয়ে রাখুন। এরপর ওই তেলের মধ্যেই একে একে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিন এবং সমস্ত মশলাগুলো ভাল করে একসঙ্গে কষাতে থাকুন। এরপর মশলা ভাল করে কষা হয়ে গেলে মাংসের ভেজে রাখা টুকরো গুলো তার মধ্যে দিয়ে দিন।
একঘেয়ে চিলি চিকেন, কষা মাংস ভুলে যান, বাড়িতে বানান সর্ষে চিকেন

এরপর আরও কিছুক্ষণ মাঝারি আঁচে কষতে থাকুন। এবং কষা হয়ে গেলে খানিক পড়ে জল দিয়ে দিন। এরপর যখন দেখবেন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে সেই সময় সর্ষে বাটা তার মধ্যে দিয়ে দিন। এরপর অল্প পরিমানে জল দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে সর্ষে চিকেন। এরপর সব শেষে ওপর থেকে সরষের তেল ছড়িয়ে দিন।







