Jeetu-Nabanita: শ্রাবন্তীর সঙ্গে পরকীয়ার কারনেই কি বিচ্ছেদ জিতু-নবনীতা? অবশেষে সত্যিটা সামনে এল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে নবনীতা দাস এবং জিতু কামালের বিচ্ছেদ নিয়ে টলিপাড়ায় চর্চা তুঙ্গে। যার জেরে মুখভার টলিপাড়া থেকে শুরু করে অনুরাগীদের। তাদের বিচ্ছেদ জুড়ে একাধিক প্রশ্ন উকি মারছে। তবে ঠিক কি কারনে তাদের বিচ্ছেদ হল তার সঠিক উত্তর এখনও পাওয়া যায়নি। অবশেষে সামনে আসল সত্যি? বিচ্ছেদের কারন কি তবে পরকীয়া?

আরও পড়ুনঃ মুক্তির আগেই ভিয়েতনামে নিষিদ্ধ বার্বি! ঠিক কোন কারনে এই পদক্ষেপ?

তাদের বিচ্ছেদের আগে থেকেই একটি উড়ো খবর সামনে আসছিল তা হল জিতু নাকি টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে পরকীয়ার লিপ্ত। যদিও এই বিষয়ে জিতু এবং নবনিতার মধ্যে কাউকেই মুখ খুলতে দেখা যায়নি সেই সময়। তার কিছু সময় পরেই দুই তারকার বিচ্ছেদের খবর সামনে আসে।

শ্রাবন্তীর সঙ্গে পরকীয়ার কারনেই কি বিচ্ছেদ জিতু-নবনীতা? মুখ খুললেন অভিনেত্রী 
শ্রাবন্তীর সঙ্গে পরকীয়ার কারনেই কি বিচ্ছেদ জিতু-নবনীতা? মুখ খুললেন অভিনেত্রী 

গত সপ্তাহে অভিনেত্রী নবনীতা তার সামাজিক মাধ্যম থেকে প্রথম তাদের বিচ্ছেদের খবরটি সবার সামনে আনে। জানা যায় তারা গত ৩ থেকে ৪ মাস আলাদাই রয়েছেন। এর পরেই জিতুকে তার নিজের সামাজিক মাধ্যম থেকে একটি পোস্ট করতে দেখা যায়। তাতে লেখা ” নতুন সঙ্গী খোজ এবং কাউকে বলবে না” এই পোস্টের পর জল্পনায় আরও শিলমোহর লেগে যায়।

শ্রাবন্তীর সঙ্গে পরকীয়ার কারনেই কি বিচ্ছেদ জিতু-নবনীতা? মুখ খুললেন অভিনেত্রী 

শ্রাবন্তীর সঙ্গে পরকীয়ার কারনেই কি বিচ্ছেদ জিতু-নবনীতা? মুখ খুললেন অভিনেত্রী 

সম্প্রতি এই বিষয়টি পরিস্কার করতেই। এবং বিচ্ছেদের আসল কারন অনুরাগীদের জানাতে তিনি তার সামাজিক মাধ্যম থেকে লাইভে আসেন। এবং বলেন তাদের সম্পর্ক ভাঙার পেছনে কোন তৃতীয় ব্যাক্তি নেই। তাদের মধ্যে দীর্ঘদিন হওয়া ঝুটঝামেলা মান অভিমানগুলোর জন্যই তারা একে ওপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত