Hollywood: মুক্তির আগেই ভিয়েতনামে নিষিদ্ধ বার্বি! ঠিক কোন কারনে এই পদক্ষেপ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ প্রতীক্ষিত মুভি ছিল ‘বার্বি’। কিন্তু মুক্তির আগেই তা নিষিদ্ধ করা হল। ভিয়েতনামে নিষিদ্ধ করা হয়েছে এই সিনেমা। ছবিটি আগামী ২১ শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মুক্তির আগেই ঠিক কোন কারনে এতবড় সিদ্ধান্ত গ্রহন করা হল। এই বিষয়ে কি জানানো হয়েছে সরকারের তরফ থেকে?

আরও পড়ুনঃ একের পর এক ব্যর্থ ছবি, ভাগ্য ফেরাতে কার শরণাপন্ন সলমন?

ভিয়েতনামের সিনিয়র কর্মকর্তার তরফ থেকে জানানো হয়েছে ছবিতে দক্ষিণ চীন সাগরের নাইন-ড্যাশ লাইনকে চীনা মানচিত্রে তার অঞ্চল হিসেবে দেখানো হয়েছে। যার জেরেই এই সিদ্ধান্ত। এই ঘোষণার পরেই স্থানীয় ছবি পরিবেশকেরা “বার্বি”র প্রচারের সমস্ত পোস্টার সরিয়ে ফেলেছেন একেবারে।

357693231 1721050684981154 6857120445323142049 nজাতীয় ‘ন্যাশনাল ফিল্ম এভোলিউশন কাউন্সিল’ এর তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। কারন “নাইন-ড্যাশ লাইন” জায়গাটি চিন এবং তাদের প্রতিবেশিদের কাছে ভীষণ সংবেদনশীল বিষয়। কারন এই বিষয়টিকে ঘিরে রয়েছে নানা রহস্য। দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে চীন, ভিয়েতনাম এবং প্রতিবেশী দেশ গুলির মধ্যে রয়েছে ব্রুনাইয়ের দাবি ও প্রতিদ্বন্দ্বিতা।

মুক্তির আগেই ভিয়েতনামে নিষিদ্ধ বার্বি! ন্যাশনাল ফিল্ম এভোলিউশন কাউন্সিল সিদ্ধান্ত গ্রহন করেছেন

357992293 192268410481210 5165482497739456522 nআগের শতকের পঞ্চাশের দশকের জনপ্রিয় পুতুল চরিত্র ‘বার্বি সিনেমাটিতে মুখ্য ভুমিকায় অভিনয় করেছেন মার্গট রবি। এবং তার বিপরীতে অভিনয় করেছেন গসলিংস কেন। পরিচালক গ্রেটা গেরউইগ পরিচালিত ছবিটি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত