Salman Khan: একের পর এক ব্যর্থ ছবি, ভাগ্য ফেরাতে কার শরণাপন্ন সলমন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল সলমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবি। এই সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। শুধু এই ছবিই নয় এর আগে একের পর এক ছবি ব্যর্থ হয়েছে বক্সঅফিসে ভাইজানের। এবার ব্যর্থতা ভুলে ভাগ্য ফেরাতে কার কাছে ছুটলেন বলিউডের ভাইজান।

আরও পড়ুনঃ রাজনীতিতে নামছেন রচনা বন্দ্যোপাধ্যায়! নিজের মুখেই সত্যিটা জানালেন অভিনেত্রী

বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেনির্মাতা সঞ্জয় লীলা ভন্সালীর কথা সবাই জানেন। তার সাথে ভাইজানের সম্পর্ক বেশ পুরনো। ‘হম দিল দে চুকে সনম’ ছবিতে সলমান এবং সঞ্জয় লীলা ভন্সালী একসঙ্গে কাজ করেছিলেন। সেই সিনেমা যে বক্স অফিসে কতটা সাফল্য পেয়েছিল তা বলা বাহুল্য। সেই জন্যই কি ভাগ্য ফেরাতে সঞ্জয় লীলা ভন্সালীর কাছে ফিরে এলেন অভিনেতা?

একের পর এক ব্যর্থ ছবি, ভাগ্য ফেরাতে কোন পথ বাছলেন ভাইজান? 
একের পর এক ব্যর্থ ছবি, ভাগ্য ফেরাতে কোন পথ বাছলেন ভাইজান? 

তবে আরও একবার দুই পুরনো জুটির একসঙ্গে কাজ করার কথা উঠেছিল ২০১৯ সালে। ছবির নামও নির্ধারিত হয়ে গিয়েছিল। ‘ইনশাল্লাহ’ ছবিতে সলমনের বিপরীতে কাজ করার কথা ছিল আলিয়া ভট্টের। সেই বছর ইদেই মুক্তি পাওয়ার কথা ছিল এই সিনেমার কিন্তু শেষমেশ সেই ছবিই তৈরি হয়নি।

একের পর এক ব্যর্থ ছবি, ভাগ্য ফেরাতে কোন পথ বাছলেন ভাইজান? 

একের পর এক ব্যর্থ ছবি, ভাগ্য ফেরাতে কোন পথ বাছলেন ভাইজান? সলমন বলতেই আমাদের মাথায় আসে অ্যাকশনে ভরপুর কিংবা রোমান্টিক কোন ছবি। এই বাঁধাধরা ছবির বাইরে কখনও বেড়তে দেখা যায়নি ভাইজানকে। তবে এখন আর এরকম ছবি করতে চান না অভিনেতা। তা তিনি স্পষ্ট করেছেন। তার কথায় ‘‘গল্পতে অ্যাকশন বা ড্রামা থাকবে না তা নয়৷ ছবির গল্প এমন হতে হবে যেমন সলমন আগে করেননি৷’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত