Rachana Bannerjee: রাজনীতিতে নামছেন রচনা বন্দ্যোপাধ্যায়! নিজের মুখেই সত্যিটা জানালেন অভিনেত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বড়পর্দা ছোটপর্দা যে এককালে একাধারে কাপিয়েছেন। টলিউদের নামজাদা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি জি বাংলার ‘দিদি নম্বর ১’র সঞ্চালনা করছেন। পাশাপাশি তিনি বেশ কিছুদিন আগে শুরু করেছিলেন শাড়ির ব্যবসা। সম্প্রতি সামনে এসেছে তার নতুন রূপচর্চার ব্রান্ড। এবার কি রাজনীতিতে যোগ দিতে চলেছেন অভিনেত্রী?

আরও পড়ুনঃ নাকে অপারেশনের খবরের মাঝেই সকালে মুম্বই ফিরলেন শাহরুখ, কেমন আছেন অভিনেতা?

বেশ কয়েকবছরে বিনোদন দুনিয়ার সঙ্গে রাজনীতির যোগসুত্র তৈরি হয়েছে। একের পর এক বিনোদন জগতের তারকারা রাজনীতিতে নাম লেখাচ্ছেন। সেই তালিকায় রয়েছে দেব, মিমি, নুসরত, যশ থেকে শুরু করে আরও অনেকে। এবার কি তবে রচনার পালা। তা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী।

357965248 932323934518268 943784117506144929 nঅভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে প্রশ্ন করায় তিনি উত্তর দেন। ” এখনও এই বিষয় নিয়ে কিছু ভাবিনি কিন্তু ভবিষ্যতের কথা তো আর বলা যায় না। ভবিষ্যতে হয়তো রাজনীতিতে আসতেও পারি” এখন রাজনীতিতে না আসলেও পরবর্তীকালে হয়ত অনুরাগীরা তাকে রাজনীতির মাঠে নামতে দেখতেই পারেন।

রাজনীতিতে নামছেন রচনা বন্দ্যোপাধ্যায়! মুখ খুললেন অভিনেত্রী

358487632 1082331976073185 8509841832102045907 nতবে এমনটা নয় অভিনেত্রীর কাছে রাজনীতিতে নামার জন্য প্রস্তাব আসেনি। এর আগে বহুবার তার কাছে প্রস্তাব এসেছিল কিন্তু তিনি রাজি হননি। সেটা শুধুমাত্র সময়ের অভাবেই এমনটাই দাবি করেন অভিনেত্রী। কারন সঞ্ছালনার কাজ এবং নিজের ব্যবসা নিয়ে খুব ব্যাস্ত ছিলেন তিনি। তার পাশাপাশি এগুলো বাদে যেটুকু সময় পান তিনি তার ছেলে এবং পরিবারের পেছনে দেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত